
সুষ্ঠু, গ্রহনযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছে, অনেক বছর পর।
হাজারো শুকরিয়া।
যাঁরা জিতেছেন, সবাইকে অভিনন্দন।
যাঁরা পরাজিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা।
সারা বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা।
অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতজ্ঞতা।
নির্বাচিত দল অতীতে অনেক অত্যাচার সহ্য করেছে। মহান আল্লাহ তায়ালা উত্তম পুরস্কার দিয়েছেন।
হার-জিত থাকবেই।
সমগ্র বাংলাদেশ একটা পরিবার। পরিবারের মধ্যে হারতে পারাটাও গর্বের; যেন প্রিয় কেউ জিততে পারে। পূর্বে বেশ কিছু বছর দেশের মানুষ শুধু মিথ্যার মধ্যে ঘুরপাক খেয়েছিল। মিথ্যা জিতেছিল, আবার মিথ্যাই হেরেছিল।
মানুষ রেহাই পেয়েছে।
জনগনের রায় মেনে নেবার নামই গণতন্ত্র।
জিতে যাবার পর দলের চেয়ারম্যান বিজয় মিছিল করতে নিষেধ করেছেন, পরাজিতদের বুকে ধরে রাখতে চান। সূচনা সুন্দর। উনি পারবেন বলে আমরা আস্থা রাখি। সবার সহযোগিতা কাম্য।
স্টেজের বাইরে কুস্তিগীর যেমন মারামারি করে না, আমরাও ইভেন্ট শেষ হলে স্টেজ থেকে বের হয়ে ঝগড়াঝাটি বন্ধ করে হাতে হাত মেলাবো। ভাই-বোন, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী; কারোর সাথে সম্পর্ক রাজনৈতিক কারনে নষ্ট হবে না আশাকরি।
গঠনমূলক সমালোচনা কাম্য।
আমরা জিততে জানি, হার মেনে নিতেও জানি। আবার হারবো আবার জিতবো। জীবজগতের স্বাভাবিক নিয়ম।
তবে বহিঃবিশ্বে আমরা হারতে নারাজ। আমরা জান দিয়ে হলেও নিজ দেশের সার্বভৌমত্ব, সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর।
একতাবদ্ধ হয়ে দেশ গড়া আমাদের অঙ্গীকার।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

