টরন্টোতে ৩১ জানুয়ারি চক্র নাটকের প্রিমিয়ার

টরন্টোতে ৩১ জানুয়ারি চক্র নাটকের প্রিমিয়ার - the Bengali Times
চক্র নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিমছবি গোলাম মোস্তফা বেঙ্গলি টাইমস

টরন্টো ও আশে পাশের শহরে এই প্রথমবারের মতো কানাডার চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির জন্যে নির্মিত হলো নাটক চক্র। এই নাটকে অভিনয়ের জন্যে বাংলাদেশ থেকে টরন্টোতে উড়াল দিয়ে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তানজিকা আমিন। মূলত নাটকের কাহিনী গড়ে উঠেছে একজন প্রবাসীর জীবনের নানা সংগ্রাম ও চড়াই-উৎরাইকে ঘিরে। দেশে ছিলেন একজন শিক্ষক। উন্নত জীবনের আশায় অভিবাসী হয়েছেন কানাডার টরন্টোতে। পেয়েছেন সাফল্য। কিন্তু আসেনি মানসিক প্রশান্তি। তাই এই প্রশান্তি খুঁজতে জীবন সংগ্রামের এই পথযাত্রায় সবসময় নিজেকেই খুঁজে ফিরেছেন এই চরিত্র। মন ছুটে গেছে দেশের মাটির টানে। এরকমই গল্প নিয়ে আবর্তিত হয় নাটকটি।

টরন্টোতে ৩১ জানুয়ারি চক্র নাটকের প্রিমিয়ার - the Bengali Times
চক্র নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম মিরাজ ও আফনানছবি গোলাম মোস্তফা বেঙ্গলি টাইমস

এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে বেঙ্গলি টাইমসকে জানানো হয় যে, টানা একমাস নাটকটির শূটিং হয় স্কারবোরোর বিভিন্ন লোকেশনে। চিত্রগ্রহণে ছিলেন মনির। আগামী ৩২ জানয়ারি স্কারবোরো বøাফস ইউনাইটেড চার্চে চক্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। কমিউনিটির বিশিষ্টজন এই আয়োজনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে, নাটকি রচনা করেন তানভীর নাওয়াজ। বেঙ্গলি টাইমসকে তিনি জানান, নাটকটি হঠাৎ করেই লিখতে হয়েছে। বেশ তাড়াহূড়ো ছিলো। গল্পটি সাজাতে বেশ সময় লেগেছে। চমৎকার টীম ওয়ার্কের মধ্য দিয়ে নাটকটি অনবদ্য হয়ে ওঠে। সকল অভিনেতা-অভিনেত্রী দারূণ পারফরমেন্স দেখিয়েছেন।

- Advertisement -
টরন্টোতে ৩১ জানুয়ারি চক্র নাটকের প্রিমিয়ার - the Bengali Times
চক্র নাটকের শূটিং স্পটে লেখক তানভীর নাওয়াজছবিবেঙ্গলি টাইমস

মোশাররফ হোসেন, তানজিকা আমিন ছাড়াও টরন্টোর স্থানী গুণী শিল্পীরা এই নাটকে অভিনয় করেন। তাদের কেউ কেউ একেবারেই নতুন। পরিচালক সংক্ষিপ্ত ট্রেনিংয়ের আয়োজন করে তাদের ক্যামেরার সামনে দাঁড় করান। তাদের সকলের অভিনয় প্রশংসা পাবে বলে জানান নাট্য নির্মাতা। অভিনেতাদের একজন মোহাম্মদ চৌধুরী বিপ্লব বলেন, জীবনের প্রথম ক্যামেরার সামনে দাড়ানো এটা আমার জন্যে অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ এ্যাফোর্ট দিতে। আরেক অভিনেতা শেখ আনোয়ার হোসেন বলেন, টরন্টোর মাটিতে নাটকের শূটিংয়ে অংশ নিতে পেরে আমি আননিন্দ। আশা করছি ভবিষ্যতে কানাডার বিভিন্ন মনোরমস লোকেশনে নাটক নির্মান করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles