বেলা বয়ে যায়

বেলা বয়ে যায় - the Bengali Times
বেলা বয়ে যায়

আজ ঝড় ঝড় বাদলো দিন। সারাদিন টাপুর টুপুর করে বৃষ্টি পড়েই যাচ্ছে।২০শে আগষ্ট সে দিনটিও এমনি একটি বাদলা দিন ছিলো। শ্রাবন ধারার মতো সারাটা দিন বৃষ্টি ঝড়ছিলো।এমন একটি বাদল মুখর দিনে আমি প্রথম প্রথিবীর মুখ দেখেছিলাম।সেদিন আমি জীবনের প্রথম সিড়িতে পা রাখলাম।

তারপর এবেলা সেবেলা করে কতো বেলা বয়ে গেলো।

- Advertisement -

এখন মনে হয় জীবনটা ভীষন ছোট।অথচ এক সময় মনে হতো ইস জীবনটা এতো বড় কেনো? এগুতেই যেনো চায় না।কিন্তু এক সিড়ি দুই সিড়ি করে এতোগুলো সিড়ি পেরিয়ে যাবো বুঝতেই পারিনি।এখন আর সামনের সিড়িগুলোর দিকে তাকাতে চাই না।ভয় লাগে ভীষন ভয়।যদি দেখতে পাই সামনের সিড়ির সংখ্যা খুবই কম।সেটা অতিক্রম করতে হয়তো বেশী সময় লাগবে না।

বেলা বয়ে যায় - the Bengali Times

সরল শৈশব, আনন্দে ভরা কৈশোর,ব্যস্ততা আবেগে ভরা যৌবন একে একে সব পেরিয়ে এলাম।পেরিয়ে এসেছি মধ্যানের রোদ।পা দিয়েছি শেষ বিকেলের রোদে।

জীবনে কতো মানুষ এলো বন্ধু হয়ে আবার চলেও গেলো।কতো সুখ দু:খ আসা যাওয়া করলো।সবকিছুর পরেও এখনো  হাতে নিয়ে আছি সুখের চাবি কাঠি।এখনো ভাবি আমার ফুলে ফুলে ভরা জীবনটা বসন্তের হাওয়ায় দোল খাবে।

বন্ধুরা আমার জন্য দোয়া করবেন বাকী জীবনটা যেনো পরিবারের সবাইকে নিয়ে আনন্দে,শান্তিতে সুস্থ ভাবে কাটিয়ে যেতে পারি। শুভ কামনা সবার জন্য।

। এদিন আর সেদিন পাশাপাশি।

 

ম্যাল্টন, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles