
শনিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল মন্ট্রিয়লের। আইকিউএয়ার ইনডেক্সে এমনটাই উঠে এসেছে। আইকিউএয়ার ইনডেক্স বিশ্বের সবচেয়ে দূষিত শহরের র্যাংকিং করে থাকে।
মন্ট্রিয়ল, এস্ট্রিয়ে, ল্যানুডিয়ের, মৌরিসি এবং সেন্টার-ডু-কুইবেকসহ প্রদেশের বড় অংশে বায়ুমান নিয়ে অ্যাডভাইজরি ইস্যু করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা। বয়স ও স্বাস্থ্যের অবস্থা নির্বিশেষে সংস্থাটি প্রত্যেকের জন্যই ঘন ধোঁয়ার সময় সতর্কতা জারি করেছে। সংস্থাটি তাদের নোটিশে বলেছে, বাইরে বের হয়ে যতটা সম্ভব কম করুন।
যাদের আগে থেকেই স্বাস্থ্য সমস্যা রয়েছে, বয়স্ক, গর্ভবতী নারী এবং শিশুরা বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে এবং তাদের যতটা সম্ভব বাইরের কর্মকাণড কম করা উচিত। কর্মকর্তারা বলছেন, অতিক্ষুদ্র কণার সংক্রমণ কমাতে পারে এন৯৫ রেসপিরেটর পরিধান। একইসঙ্গে বাসিন্দাদের ভেন্টিলেশন ব্যবস্থায় পরিচ্ছন্ন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিল্টার ব্যবহারের মাধ্যমে ঘরের ভেতর বাতাস রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
দিন যত গড়াতে থাকবে বায়ু মান তত উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে বায়ুমান ছিল অস্বাস্থ্যকর। বিকাল এবং সন্ধ্যার দিকে তা মোটামুটি মানে উন্নীত হয়।
মন্ট্রিয়ল, লাভাল, দি লরেন্টিয়ান্স ও মন্টিরেগিসহ কুইবেকের দক্ষিণাঞ্চলের কিছু অংশে তাপ নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে রাতের তাপমাত্রা নেমে আসবে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

