
কর্পোরেট এবং বিক্রয় কর থেকে যে দুর্বল রাজস্ব তাকে পুষিয়ে দিচ্ছে মার্কিন পণ্যের ওপর কানাডার আরোপিত প্রতিশোধমূলক শুল্ক। এ ছাড়া ফেডারেল সরকারের ব্যয়ও অব্যাহতভাবে বাড়ছে।
এপ্রিল এবং মে মাসে আমদানি শুল্ক থেকে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ডলার। এমনটাই উঠে এসেছে কানাডার ডিপার্টমেন্ট ফাইন্যান্সের শুক্রবার প্রকাশিত উপাত্তে। আগের বছরের একই সময়ে এই রাজস্বের পরিমাণ ছিল ৮৪ কোটি ২০ লাখ ডলার।
প্রতিশোধমূলক শুল্ক কর্পোরেট আয়কর এবং সরকারের বিক্রয় কর রাজস্ব হ্রাস পুষিয়ে নিতে সাহায্য করছে। এক বছর আগে এই দুই রাজস্ব এক বছর আগের তুলনায় কমেছে যথাক্রমে ১৫ এবং ১৭ শতাংশ। এর কারণ মূলত বাণিজ্য অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক কর্মকা-ে শ্লথ গতি। ব্লুমবার্গ সার্ভের বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে কানাডার অর্থনীতি দশমিক ৪ শতাংশ সংকুচিত হবে বলে মনে করা হচ্ছে।
কার্নির নির্বাচনী প্রচারণা প্ল্যাটফরম চলতি অর্থবছরে শুল্ক রাজস্বের প্রত্যাশা করেছিল দুই হাজার কোটি ডলার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যালুমিনিয়াম, ইস্পাত ও গাড়ি শিল্পের ওপর আরোপিত শুল্কের ফলে ক্ষতিগ্রস্ত খাত ও কর্মীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।
দুই মাসে ফেডারেল সরকারের রাজস্ব গত অর্থবছরের তুলনায় সামান্য পরিবর্তন হয়েছে। দুই মাসে ফেডারেল সরকারের রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬০ কোটি ডলার।
উপাত্ত বলছে, ফেডারেল সরকারের বিভিন্ন কর্মসূচির ব্যয়ও বেড়েছে। আগের অর্থবছরের তুলনায় ৪ শতাংশ বেড়ে এর পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫৮০ কোটি ডলার। এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিটের পরিমাণ বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ। এ ছাড়া পরিচালন ব্যয় ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৮৬০ কোটি ডলার। ঋণের মাসুল ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ কোটি ডলারে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

