টরন্টোর কাঠবিড়ালি

টরন্টোর কাঠবিড়ালি - the Bengali Times
টরন্টোর কাঠবিড়ালি

সিমা ফুল ভালবাসে। আমি ভালবাসি বাগান। দু’জনের অক্লান্ত চেষ্টায় বাড়ির সামনে ও পেছনে গড়ে উঠেছে সুন্দর এক ফুলের বাগান।

কিন্তু এই বাগান একেবারেই পছন্দ নয় কাঠবিড়ালির। সে প্রায়ই আসে—ফুল ছিঁড়ে ফেলে, গাছে ঝাঁপিয়ে পড়ে, কখনও কখনও চেচামেচিও করে। কী বলে, তা বুঝি না। আমরা কিছু বলি না। চুপচাপ সহ্য করি। ভিতরে ভিতরে মন জ্বললেও মুখ ফুটে কিছু বলি না।

- Advertisement -

টরন্টোর কাঠবিড়ালি - the Bengali Times

মনে মনে বলি, “প্লিজ, আর হামলা করিস না।” কিন্তু মুখে সাহস হয় না বলার। যদি একদিন আমাদের সবজির বাগানেও হামলা শুরু করে?

জানিনা—কাঠবিড়ালির কাছে কি আমাদের বাগান করা নিষিদ্ধ? যদি জানতাম, ভালো হতো। তাহলে আর ফুলের বাগান করতাম না। যেখানে বাগান আছে, কিন্তু হামলা নেই, নিষেধ নেই—সেই শান্ত জায়গাগুলোতেই ঘুরে বেড়িয়ে আসতাম।

- Advertisement -

Related Articles

Latest Articles