বহুতল ভবনের ভাড়া বাসায় একাই থাকতেন মুসকান

বহুতল ভবনের ভাড়া বাসায় একাই থাকতেন মুসকান - the Bengali Times
মডেল মুসকান

ভারতের দিল্লিতে নিজের ভাড়া বাসায় ২১ বছর বয়সী মডেল মুসকানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম দিল্লির তিলক নগরের নিউ মহাবীর নগর এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বহুতল ভবনের ভাড়া বাসায় একাই থাকতেন মুসকান। ঘটনার সময়ও তিনি বাসায় একা ছিলেন। ওই সময় জিম প্রশিক্ষক ইমরান তার বাসায় গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

- Advertisement -

প্রতিবেশীদের দাবি, ঘটনার সময় তারা মুসকানের চিৎকার শুনতে পান। পরে কয়েকজন প্রতিবেশী তার ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে জিম প্রশিক্ষক সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। ফ্ল্যাটে ঢুকে তারা মুসকানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মুসকানের পরিবারের অভিযোগ, ইমরান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করতেন। পুলিশ জানিয়েছে, মুসকান ও ইমরান প্রায় দেড় বছর ধরে একে অপরকে চিনতেন।

দিল্লি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন। একই সঙ্গে অভিযুক্তের জিম ও বাসায় অভিযান চালানো হয়েছে। তার পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্ক, বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles