দুষ্ট লোকেরা বলে ‘টুকু আসে টুকু যায়’ : রুমিন ফারহানা

দুষ্ট লোকেরা বলে ‘টুকু আসে টুকু যায়’ : রুমিন ফারহানা - the Bengali Times
স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

জ্বালানিসংকট ও লোডশেডিং নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘গ্যাস ও বিদ্যুতের বিষয়ে দুষ্টু লোকেরা বলে- টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়। কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারেন না।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

রুমিন ফারহানা বলেন, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতের জন্য হাহাকার, যখন গ্যাস পাওয়া যায় না, তখন এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি যারা দিয়েছিল নির্বাচনে, তারা ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ৬২ হাজার লোক চাকরি হারিয়েছেন। ৯ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে। যারা চাকরি করছেন, তাদের চাকরি কত দিন থাকবে, আল্লাহ জানে।

সাবেক এই বিএনপি নেত্রী আরও বলেন, ‘এ সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে তিনটি কাজের একটি হচ্ছে আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা।আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মুশকিল হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন—তিনি হয় ব্যঙ্গ করেন, না হলে বাক্‌চাতুর্য দিয়ে পুরো বিষয়টি ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন ৩ জন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না।’

- Advertisement -

Related Articles

Latest Articles