মাইক্রোসফটে ১.৯ কোটি টাকার চাকরি ছেড়ে কনটেন্ট নির্মাণ, এরপর যা ঘটল

মাইক্রোসফটে ১.৯ কোটি টাকার চাকরি ছেড়ে কনটেন্ট নির্মাণ, এরপর যা ঘটল - the Bengali Times
সুইজারল্যান্ডে মাইক্রোসফটের মতো বিশাল কোম্পানির চাকরি ছাড়েন হার্মস

বছরে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার (২ লাখ ডলার) চাকরি! এমন স্বপ্নের চাকরি কি কেউ ছাড়ে? হ্যাঁ, এমনই এক পাগলামি করেছেন ক্রিশ্চিয়ান হার্মস নামের এক যুবক। আর এখন তিনি নিজেই বলছেন, চাকরি ছাড়াটা ছিল তার জীবনের ‘সবচেয়ে বড় বোকামি’!

খবর অনুসারে, ২৬ বছর বয়সে সুইজারল্যান্ডে মাইক্রোসফটের মতো বিশাল কোম্পানির চাকরি ছাড়েন হার্মস। ইচ্ছা ছিল, ইন্টারনেটে ভিডিও বানিয়ে (কন্টেন্ট ক্রিয়েশন) নাম কামাবেন। তাই কোনো পরিকল্পনা ছাড়াই তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। কিন্তু স্বপ্ন আর বাস্তব যে এক নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি।

- Advertisement -

২৭ বছর বয়সী এই যুবক সম্প্রতি একটি ভিডিওতে তার ব্যর্থতার গল্প শুনিয়েছেন। তিনি জানান, করপোরেট চাকরি ছাড়ার মানে শুধু টাকা হারানো নয়; এর সাথে নিজের পরিচয় ও নিরাপত্তাও হারিয়ে যায়। মাঝে মাঝে এই সিদ্ধান্তকে চরম ভুল মনে হয় তার। মনে হয়, তিনি নিজের সাথেই প্রতারণা করেছেন।

অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেকে গুছিয়ে নিতে পাঁচ মাস সময় নিয়েছিলেন তিনি। কিন্তু মাসের পর মাস ভুল পথে হেঁটেছেন। শুধু ভয়ের কারণেই কোনো কাজ ঠিকমতো করতে পারেননি। অবশেষে দেশে ফেরার ফ্লাইটের ঠিক এক সপ্তাহ আগে ইন্টারনেট থেকে নিজের প্রথম টাকা আয় করেন তিনি।

বর্তমানে ইনস্টাগ্রামে নিজের এই কঠিন সংগ্রামের গল্প শেয়ার করছেন হার্মস। তিনি জানেন তিনি সঠিক পথেই আছেন, তবে পথটি অনেক কঠিন। এমন হতাশাজনক পরিস্থিতিতে নেটিজেনরা তার পাশে দাঁড়িয়েছেন। কেউ তাকে ‘সাহসী’ বলছেন, আবার কেউ হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles