‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি - the Bengali Times
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ আন্দোলন করেন।

বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এলাকা এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।

- Advertisement -

আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব ও মিরপুর এলাকাতেও একই দাবিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দেন পরীক্ষার্থীরা।

তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বাইরে ঘোষিত অন্য কোনো স্থানে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles