
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ অ্যাপোলোনিয়া লুয়েলিন। প্রায় ছয় লাখ ইনস্টাগ্রাম অনুসারী থাকা এই ইনফ্লুয়েন্সার ইংল্যান্ডের ‘থ্রি লায়ন্স’ থিমের লাল পোশাক পরে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন।
মার্সিডিজ এসইউভির ভেতরে ও বাইরে তোলা ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘সমর্থন করতে যাচ্ছি।’ তার এই পোস্টে ভক্তদের পাশাপাশি প্রতিক্রিয়া জানান স্কটিশ ক্লাব রেইথ রোভার্সের ফুল-ব্যাক জাই রোয়ে, যার সঙ্গে অ্যাপোলোনিয়ার সম্পর্ক রয়েছে। তিনি আগুনের ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।
পোস্টটিতে ভক্তদেরও ছিল উচ্ছ্বসিত মন্তব্য। কেউ লিখেছেন, ‘অসাধারণ সুন্দর!’ আবার কেউ বলেছেন, ‘এখন ইংল্যান্ডকে জিততেই হবে।’ আরেকজনের মন্তব্য, ‘এটাই যদি দলকে অনুপ্রাণিত না করে, তাহলে আর কী করবে!’
উল্লেখ্য, অ্যাপোলোনিয়া ইংল্যান্ড দলের কোনো ফুটবলারের স্ত্রী বা প্রেমিকা নন। তবে ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়ে তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
এদিকে মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের সময় প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

