এই বছরের প্রথম ক্যাম্পিং

এই বছরের প্রথম ক্যাম্পিং - the Bengali Times
Our fist camping of this year 2026

Our fist camping of this year, 2026

৫ মাস আগে থেকে রিজার্ভেশন করেও মাত্র ২/১ দিনের দেরির জন্যে আমরা এবার আমাদের প্রথম এবং দ্বিতীয় পছন্দের ক্যাম্পগ্রউন্ড পাই নি।  তাই শেষ-মেশ আমাদের তৃতীয় পছন্দের পার্ক, Selkirk Provincial Park campground এ যেতে হয়েছে।  সে জন্যে মনে একটি দ্বিধা ছিল এবারের ক্যাম্পিংটা কেমন হবে !

- Advertisement -

যাহোক, আল্লাহর রহমতে নিরাশ করার মতো কিছু হয়নি। এবারে আমাদের ক্যাম্পিং এ দুটি নতুন মুখের সংযোজন ছিল।  এক হলো আমাদের ভাগ্নে অনিক, যে কিনা গত বছরে কানাডা এসেছে পিএইচডি করতে, দ্বিতীয় হলো আমাদের ভাতিজা শামীম ভাইয়ের ছেলে,  ছামি।  ছামির জন্ম COVID এর সময়। এবার তার intiation হলো।

এবার ক্যাম্পিংয়ে আমাদের ছামি এবং ছাবার জন্মদিন ছিল। আমরা তাদের জন্যে কেক কেটে ছোটোখাটো একটি দোয়া পর্ব এবং খাওয়াদাওর আয়োজন করেছিলাম, ওরা বেশ মজা করেছে।

৩দিনিই রৌদ ছিল এবং তাপমাত্রা যথেষ্ট গরম থাকায় আমাদে লেকের পানিতে গোসল করতে সুবিধা হয়েছে। খেলাধুলা, হাইকিং, মাছ ধরা, ক্যানোয়িং, রাতে লেকের পাড়ে হাঁটা, ক্যাম্পফায়ারের পাশে বসে গল্প করা ইত্যাদি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো সময় কেটেছে।

বরাবরের মতো এবারেও আমাদের signature আইটেম ছিল, বিকালে সবাই মিলে একসাথে বসে প্রকৃতির মধ্যে থাকা, ডিভাইস থেকে দূরে থাকা, জীবনের গুরুত্বপূর্ণ বিষয় ইত্যাদি আলোচনা এবং ছোট ছোট সাক্ষাৎকার।

এবারে অন্যতম বিষয় ছিল সবার কাছে আমার ব্যাক্তিগত প্রশ্ন।  যদি কেউ না থাকে, বা মারা যায় তাহলে তার কোন জিনিসটি আমরা বেশি মিস করবো। প্রথেম জিজ্ঞেস করা হয় husband-wife কে, তারপর ছেলেমেয়ে এবং অন্য সব গ্রুপ মেম্বারদের।

এই বছরের প্রথম ক্যাম্পিং - the Bengali Times

বেপারটি একটু ইমোশনাল হলেও খুব সুন্দর সুন্দর কিছু জিনিস বের হয়ে এসেছে।

পুরা ৩ দিনিই ছিল একেবারে ফাটাফাটি জোসনা রাত।

আমরা মধ্যরাতের পরে হাঁটতে হাঁটতে লেকের পাড়ে গেছি, সেখানে বসে বসে পানির শব্দ শুনেছি।  আমার ভাতিজা এবং ভাগ্নে, অনিক ও মুগ্ধ একদিন সকাল ৩ টা পর্যন্ত লেকের পাড়ে বসে গল্প করেছে। আমার খুবই ভালো লেগেছে যে অনেক অনেক বছর পরে আমি ওদেরকে এতো আনন্দিত হতে এবং প্রাণ খুলে হাসতে দেখেছি।

সাম্প্রতিক সময়ে আমার কাছের কিছু মানুষের অসুখবিসুখসহ বেশ কিছু ক্রাইসিস এর কারণে মনটা খুব একটা ভালো যাচ্ছিলো না, তাই এই কটাদিন শহরের কোলাহল ছেড়ে প্রর্কৃতির মাঝে কাছের কিছু মানুষদের নিয়ে বেশ ভালো সময় কেটেছে।

ধন্যবাদ মুনতাহা, মামুন, এবং শামীম ভাইকে পরিবার সহ অংশগ্রহণ করার জন্যে। দেখতে দেখতে বাচ্চাগুলি বেড়ে উঠছে আমাদের সাথে। উল্ল্যেখ, এনাদের সবার বাচ্চারা প্রতিবছরেই এই কদিনের অরণ্যে বাস তাদের জীবনের ক্ষুদ্র একটি অংশ হিসাবে ধরে নিয়েছে।

আগামী ২/১ বচ্চোরের মধ্যে এদেরই পরবর্তী প্রজন্ম অর্থ্যাৎ মুগ্ধ এবং অনিকের বাচ্চারাও যোগ দিবে আমদের সাথে !! শুরু হবে আমাদের ৩ জেনারেশনের অরণ্যে বাস !!!

এই যে প্রায় ৮/১০ বছর ধরে বিশেষ করে বাচ্চারা যে প্রকৃতিকে ভালোবাসা, যেখানে সেখানে আবর্জনা না ফেলা, সবশেষে নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লেগে পড়া এবং যেকোন ধরণের ডিভাইস থেকে ওই কটাদিন দূরে থাকা, সবাই মিলে সবকিছু ভাগাভাগি করে নেওয়া, েকে অপরকে সম্মান করা, নিজেদের সেফটি-সিকুরিটির বিষয়ে খেয়াল রাখা, বিপদে প্যানিক না করা ইত্যাদি যে রপ্ত করেছে আমি ব্যাক্তিগতভাবে সে জন্যে খুবই সন্তুষ্ট।

আমরা যেহেতু টেন্ট ক্যাম্পিং করি সেজন্যে সমস্ত আনন্দ বা ফানের সাথে সাথে খাটাখাটনিও আছে প্রচুর, তবে মনে যে স্বস্তিটুকু আসে তাতে সে কষ্ট মুছে যায়।

সবাই ভালো থাকবেন, আমাদের এবং আমাদের বাচ্চাদের জন্যে দোয়া করবেন !!!

- Advertisement -

Related Articles

Latest Articles