প্যারাগুয়ের খেলোয়াড়কে এমবাপ্পে বললেন, ‘তুমি কি আমাকে চুমু খেতে চাও?’

প্যারাগুয়ের খেলোয়াড়কে এমবাপ্পে বললেন, ‘তুমি কি আমাকে চুমু খেতে চাও?’ - the Bengali Times
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১ ০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে ম্যাচের একমাত্র গোলের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিল কিলিয়ান এমবাপ্পে ও প্যারাগুয়ের ফুলব্যাক হুয়ান হোসে কাসেরেসের মাঠের লড়াই এবং দুজনের মজার বাক্যবিনিময়।

ম্যাচ শেষে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কাসেরেস জানান, পুরো ম্যাচজুড়ে এমবাপ্পেকে সামলানো ছিল ভীষণ কঠিন। তিনি বলেন, ‘ভাগ্য ভালো যে আমি সাইডের চেয়ে মাঝখানেই বেশি খেলেছি। তাকে আমাকে কাছে টেনে রাখতে হয়েছিল, নইলে সে আমাকে ছাড়িয়ে চলে যেত।’

- Advertisement -

মাঠে দুজনের মধ্যে বেশ কয়েকবার উত্তপ্ত মুহূর্ত তৈরি হলেও, একপর্যায়ে তা রসিকতায়ও গড়ায়। কাসেরেসের ভাষ্য অনুযায়ী, এমবাপ্পে তাকে হেসে বলেন, ‘কী ব্যাপার? তুমি কি আমাকে চুমু খেতে চাও?’ জবাবে কাসেরেসও মজা করে বলেন, ‘বেশ, তাহলে যখন সুযোগ পাচ্ছ তখনই সেরে ফেলো।’ এই ঘটনা বলতে গিয়ে নিজেও হেসে ফেলেন প্যারাগুয়ের এই ডিফেন্ডার।

ম্যাচ শেষে ফ্রান্সের জয়সূচক পেনাল্টি থেকে গোল করা এমবাপ্পে প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা শুধু সুন্দর ফুটবল খেলা দল নই। প্রয়োজন হলে কঠিন ও শারীরিক লড়াইয়ের ফুটবলও খেলতে পারি। আজ সেই দিক থেকেও আমরা সফল হয়েছি।’

এমবাপ্পের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন কাসেরেস। তিনি বলেন, ‘সে ঠিক কী বলেছে, আমি শুনিনি। তবে আমরা আমাদের কাজটাই করেছি। মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। আমরা যেভাবে খেলেছি, সেটাই আমাদের ফুটবল।’

শেষ পর্যন্ত ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তবে এমবাপ্পে ও কাসেরেসের এই হালকা-রসিক কথোপকথন ম্যাচ-পরবর্তী আলোচনায় আলাদা মাত্রা যোগ করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles