সুস্থ সবল একজন মানুষকে মৃত বানিয়ে ফেলছে

সুস্থ সবল একজন মানুষকে মৃত বানিয়ে ফেলছে - the Bengali Times
গত দুদিন ধরে দিলারা হাফিজ ঝরনা আপার মৃত্যুর সংবাদের অনেক খবর দেখছি

গত দুদিন ধরে দিলারা হাফিজ ঝরনা আপার, মৃত্যুর সংবাদের অনেক খবর দেখছি। খুব ভালো লাগছে দেখে আপাকে এত মানুষ স্মরণ করছে আপার জন্য দোয়া করছে।

কিন্তু কয়েকটা পত্রিকার খবর দেখে, অবাক হয়ে গেলাম।

- Advertisement -

আপা একজন শিক্ষক ছিলেন, প্রভাষক, অধ্যক্ষ এবং শিক্ষা বোর্ডের মহাপরিচালক ছিলেন। ছাত্রজীবন শেষ করে সাথে সাথেই কর্মজীবনে যোগ দিয়ে রিটায়ার্ডের বয়স পর্যন্ত কাজ করে গিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীলতার সাথে। অবসর জীবনেও তিনি বসে থাকেননি নানারকম সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। নিজ উদ্যোগে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কার্যক্রমের সাথে সব সময় জড়িত থেকেছেন। বিয়ের আগে থেকেই আপা কর্মজীবনের সাথে যুক্ত ছিলেন।

সংসার জীবনে আপার স্বামী একজন পরিচিত ব্যক্তিত্ব। সেজন্য একজন গুণবতী কর্মনিষ্ঠ মানুষকে শুধুই স্বামীর পরিচয়ে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। এবং এই কাজগুলো পত্রিকাগুলো করছে। গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আজীবন সেবা দিয়ে যাওয়া একজন মানুষকে তার কর্ম, আড়াল করে শুধু স্বামী-সন্তান দিয়ে পরিচয় করিয়ে দেওয়া, কাজটা যখন পত্রিকাগুলো করে তখন পত্রিকার মান কতটা নিম্নমানের, সাংবাদিকের মেধা নিয়ে প্রশ্ন জাগে মনে।

সাংবাদিকরা ফেসবুক, তাদের সংবাদের উৎস হিসাবে নিষ্ঠার সাথে ব্যবহার করছে। এমন জ্ঞানের বহর, দিলারা হাফিজ নামে দুইজন মানুষ থাকতে পারে এটাও তাদের মনে আসে না না।

অন্য একজন দিলারা হাফিজ, উনিও একজন বিখ্যাত কবি রফিক আজাদের স্ত্রী এবং নিজেও কবি এবং শিক্ষক ছিলেন।

সাংবাদিকরা যদি একজন মানুষের চেহারা না চিনে, ছবি না দিয়ে খবরটা ছাপাতো তাহলেও ভুল হতো না। কিন্তু অন্য একজনের স্ত্রীকে, আরেকজনের স্বামীর সাথে একসাথে ছবি দিয়ে খবর পরিবেশন করছে।

সুস্থ সবল একজন মানুষকে মৃত বানিয়ে ফেলছে।

যারা কখনো দিলারা হাফিজ ঝরনা কে দেখেনি, কবি দিলারা হাফিজকে জাতীয় সংসদের স্পীকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদর স্ত্রী হিসেবে চিনে নিচ্ছে।

জীবিত কবি দিলারা হাফিজ, কবি রফিক আজাদের স্ত্রীকে মৃত বানিয়ে ফেলছে। উনার পরিবারে এবং পরিচিতর মাঝে, ভুল সংবাদের প্রভাব পড়েছিল নিশ্চয়ই।

এক ধরনের পেশা এবং একই নামের, দুইজন মানুষের মধ্যে বৈষম্য ধরতে না পারার মত মানুষ যখন সাংবাদিকতা করে, ভুল তথ্যের খবর ছড়িয়ে দেয় ভুলের মধ্যেই সবকিছু থাকবে।

পত্রিকা শিখাবে ভুল। অসুস্থ খবর ছাপানোর জন্য, সংশোধন দিয়েছে কিনা দেখতে পাইনি।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles