যার হাতে আমি আমার বিশ্বাসের বাক্সটা তুলে দিতে পারবো

যার হাতে আমি আমার বিশ্বাসের বাক্সটা তুলে দিতে পারবো - the Bengali Times
জীবনের এই অধ্যায়ে এসে আমার মনে হয় আহারে এমন একটা বন্ধু যদি পেতাম এতো বছরে কতো ঘটনা জীবনে ঘটেছে যা কিনা প্রান খুলে আজও কাউকে বলা হয়নি

এখন রাত ১২টা বাজে। না এটা আমার জন্য  বিশাল কিছু না। আমি রাত জাগা মানুষ। রাত বারার সাথে সাথে আমার মস্তিষ্কে বয়ে চলে অসংখ্য চিন্তা।  একেক রাতে  থাকে একেকটা চিন্তার বিষয়  এবং প্রতি রাতে রাতকে সাথী করে পরের দিন কোন একটা  মহান কাজ করার পরিকল্পনা করি কিন্তু সূর্য উঠার সাথে সাথে আমার মহান কাজের পরিকল্পনা গুলো ডুবে যায়।

কিন্তু আজ আমার মাথায় বন্ধু খুঁজে  বের করার পরিকল্পনা জেগে উঠলো। পৃথিবীতে কি এমন কেউ আছে যাকে আপনি আপনার শ্রেষ্ঠ বন্ধু ভাবতে পারেন?যার সাথে আপনি আপনার জীবনের সব কথা শেয়ার করতে পারেন?আপনার অতীত ,্আপনার বর্তমান ,্আপনার সুখ আপনার দু:খ, আপনার প্রেম- ভালোবাসা , আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের গল্প ,যে আপনার কথা গুলি আপনার মতো করেই তার বুকে ধারন করে রাখবে। যাকে আপনি বিশ্বাস করে মন উজার করে আপনার বুকে জমে থাকা কথা গুলো নিরবিগনে বলে মনকে হালকা করতে পারবেন? না এমন বন্ধু  আপনি আমি কেউ  পাবো না,এটাই সত্যি। আমাদের মোটামুটি অনেকেরই প্রচুর বন্ধু আছে যাদের সাথে আমরা হাসি গল্প ,আনন্দ ফুর্তি করে বেড়াই,পিকনিক ,দাওয়াত পানি করে জীবন  মুখরিত করি,কুটকাচালি করি,মজার মজার কথা ভাগাভাগি করে আনন্দে মেতে উঠি। সমাজে থাকতে  হলে বাঁচতে হলে, জীবনকে উপভোগ করতে হলে অবশ্যই সবার জীবনেই এমন বন্ধুর প্রয়োজন আছে।আপনার ,আমার সুখ দু:খে এরাই এগিয়ে আসবে,এদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না।আপনার জীবন পানসে হয়ে যাবে।তবে এমন বন্ধুদের কাছ থেকে বন্ধু বিচ্ছেদ ও ঘটে অহরহ। আপনি হয়তো ভেবেছেন এই বন্ধুত্ব কখনো ভেঙে যাবে না ,, কিন্তু ভেঙে গেলে সে ধারন করে ভয়ংকর রুপ।তখন আপনি নিজেকে  ধিক্কার দেবেন এই ভেবে কেনো আপনি আপনার জীবনের ছোটখাট  দু:খ বেদনা গুলো তার সাথে শেয়ার করেছিলেন? এমন বন্ধু আপনার জীবনে আসবে যাবে আবার কেউ  কেউ থেকেও যাবে।

- Advertisement -

কিন্তু আমরা কেউ কি খুঁজে পাবো এমন একটা বন্ধু যে আপনার জীবনএর কথা গুলো বিশ্বাসের বাক্সে  বন্ধি করে রাখবে। বিশ্বাসের বাক্সটা সবার হাতে তুলে দেয়া যায় না তারজন্য একজন প্রানের বন্ধুই যথেষ্ট। যার সাথে আপনার বুকের খাঁচায় যত্ন করে সাজিয়ে রাখা কথাগুলো উজাড় করে মেলে ধরতে পারবেন এবং মন উজার করে কথা গুলো বলার পর আপনার মনে কোন সংশয়  হবে না কেন বললাম সব কথা আপনি  নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবেন ,্আপনার মন হালকা লাগবে।

জীবনের এই অধ্যায়ে এসে আমার মনে হয় আহারে এমন একটা বন্ধু যদি পেতাম এতো বছরে কতো ঘটনা জীবনে ঘটেছে যা কিনা প্রান খুলে আজও  কাউকে বলা হয়নি। বড্ড ইচ্ছে হয় এমন একজন  বন্ধু পেতে যার হাতে আমি আমার বিশ্বাসের বাক্সটা তুলে দিতে পারবো।

ম্যাল্টন, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles