দোয়া কালামের ২১শে ফেব্রুয়ারি

দোয়া কালামের ২১শে ফেব্রুয়ারি - the Bengali Times
দোয়া কালামের ২১শে ফেব্রুয়ারি

এমন নিরব নিথর, দোয়া কালামের ২১শে ফেব্রুয়ারি কখনো দেখিনি আগে।   ভাষা আন্দোলনের শোকের একুশ, দেশীয় সংস্কৃতির উৎসবমুখর সময় ছিল। ছিল আনন্দ ভালোলাগার, নিজের ভাষা পাওয়ার জাতীয় একটি দিবস। কেমন যেন নিজস্ব বাঙালি স্বকীয়তা হারিয়ে ফেলছে বাংলাদেশি।

স্মৃতিতে রয়েছে কত একুশের রাত, সারারাত হেঁটেছি, বিশ্ববিদ্যালয় , দোয়েল চত্তর, শাহবাগ, বাংলা একাডেমি, শহীদ মিনার পুরো এলাকা জুড়ে। ভোর বেলা গিয়েছি খালি পায়ে শহীদ মিনারে। বইমেলা, কবিতা পাঠ বাংলা একাডেমিতে। কত কবি, লেখকের সাথে শহীদ মিনারে ফুল দেয়া।

- Advertisement -

আমি তো অনেকদিন থেকেই আমার সময় একুশের রাতে, আমার বাবাকে হারিয়ে ফেলার পর থেকে, দিনটাকে আর আগের মতন উজ্জাপন করতে পারিনা।

কিন্তু আনন্দমুখর দেশের মানুষের ভালোলাগা, ভালোবাসা উপভোগ করতাম।  শ্রদ্ধা ভরে সারারাত সারাদিন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত শহীদ মিনারে  পৌঁছানোর জন্য ।

যদিও পরিবার নিয়ে নতুন প্রধানমন্ত্রী খালি পায়ে রাত বারোটায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেছেন, বিষয়টা ভালো ছিল। কিন্তু ব্যাক্তি পরিবারের জন্য, এত দোয়া দরুদ ধর্ম দিয়ে মুড়িয়ে ফেলায়, বাংলা সংস্কৃতি অনেক অচেনা করে ফেলছে।

শহীদদের জন্য দোয়া বিভিন্ন উপাসনালয়ে আগেও করা হতো, তেমনটা থাকলেই ভালো।

- Advertisement -

Related Articles

Latest Articles