এক এবরিজিনাল অধ্যুষিত এলাকায়

এক এবরিজিনাল অধ্যুষিত এলাকায় - the Bengali Times
এক এবরিজিনাল অধ্যুষিত এলাকায়

মানুষের আচরণের পার্থক্য আসলে তাদের শৈশবের বেড়ে ওঠা, সামাজিক পরিবেশ, পরিবার, শিক্ষা, এমনকি আবহাওয়ার প্রভাবেও তৈরি হয়। অঞ্চলভেদে মানুষে মানুষে তফাৎ থাকাটা স্বাভাবিক। কোথাও মানুষ সহজ-সরল, কোথাও আবার সংরক্ষিত ও দূরত্ব বজায় রাখা স্বভাব। ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি, জীবনযাত্রা আর অভিজ্ঞতা এসবই গড়ে তোলে তাদের আলাদা রূপ।

একদিন কাজ করছিলাম এক এবরিজিনাল অধ্যুষিত এলাকায়। এক ১৪-১৫ বছরের মেয়ে মায়ের সাথে ঔষধ নিতে এসেছে। মা তাকে নাম বলতে বললেন, কিন্তু সে কিছুতেই বলতে পারল না। বারবার চেষ্টা করেও না পেরে কান্না শুরু করে দিল। মা জানালেন-তার মেয়ের সোশ্যাল এনজাইটি আছে।

- Advertisement -

আমি তাকে বোঝালাম, ভয় পাবার কিছু নেই-আমরা ফ্রেন্ডলি ও প্রফেশনাল। নাম বলতে না চাইলে শুধু ID কার্ড দেখালেই হবে, কিংবা কাগজে লিখে দিলেই চলবে। ধীরে ধীরে সে কিছুটা আশ্বস্ত হলো। আমি নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। তখন অন্যজনকে জিজ্ঞেস করলাম, “এই নামটাই কি তোমার বন্ধুর?” সে নির্দ্বিধায় বলল, “জানি না।” অথচ সেই বন্ধুর সাথেই সে ঘুরছে, একসাথে ঢলাঢলি করছে!

দুটো ঘটনা আমাকে মনে করিয়ে দিল-

মানুষ কত সরল হতে পারে আবার বোকা বা জটিল। সম্পর্ক যত গভীরই মনে হোক না কেন, কারো সাথে ঘনিষ্ঠ হওয়ার আগে অন্তত তার নামটা জানার মতো সময় নেওয়া উচিত মানুষের!

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles