
চাঁদটা কেবল উঠেছে ওকে বাড়তে দাও
আস্তে আস্তে আলো ছড়াবে
অন্ধকারে জেগে উঠবে রূপো গলা ছন্দ,
আবিষ্ট করে রাখবে মোহনিয় আবেশে
তুমুল রূপের ছটায়।
বাড়তে বাড়তে যখন; ভর ভরন্ত মধু পূর্ণিমা
শুরু হবে খরণ ।ক্ষয়ে ক্ষয়ে পৌঁছে যাবে
নিঃসীম সীমানায়।
জোয়ার জল ধরে রাখতে পারে না একই উচ্ছোলতা
কী দ্রুত বয়ে যাচ্ছে জীবন,
পথের ঠিকানা খুঁজে পাবার আগেই
ফুরিয়ে যাচ্ছে অফুরন্ত সময়।তবু আশা সাজাব
ঐশ্বরিক ভালবাসার ঘর অনাদী সময় জুড়ে।

