
সৌরপৃষ্ঠে ঝড় উঠেছে। পৃথিবীর আকাশে দেখা যাচ্ছে মেরুজ্যোতি। সৌরপৃষ্ঠের ঝড় থেকে আগত কণা পৃথিবীর বায়োমণ্ডলে মিথস্ক্রিয়ার মাধ্যমে যে আলোর নাচন তুলেছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা মস্ত ফিনিক্স আকাশে উড়ছে।
সেই আবছা আলোতে দেখা গেল এক মোহগ্রস্থ যুবক হেঁটে যাচ্ছে জলের দিকে। লাল রঙের একটা ক্যানু ভাসছে লেকের জলে। জারিফের ছেলেবেলা থেকেই স্লিপওয়াকিং-এর রোগ ছিল। এখনো ঘুমের ঘোরেই নৌকায় চড়ে বসল। লেকের জলে মেরুজ্যোতির প্রতিবিম্ব পরেছে ।
ধীরে ধীরে নৌকা এগিয়ে যেতে থাকলো স্পিরিট আইল্যান্ডের দিকে। ম্যালিন লেকের এই দিকটা গভীর। স্পিরিট আইল্যান্ডের কাছেও জল তত গভীর নয়। জলের প্রতিবিম্বের দিকে একমনে তাকিয়ে আছে জারিফ। এমন সময় নিজের ছায়ার পাশে দেখল একটা মুখ। তখনই ঘোর ভেঙে গেল। এই মাঝরাতে ও একা একা ক্যানু নিয়ে লেকের মাঝে কী করছে? কিছুতেই মনে করতে পারল না জারিফ। গায়ে লাল রঙের জ্যাকেট। তবে সাথে লাইফ জ্যাকেট নেই। জলে পরলে নির্ঘাত মৃত্যু। সে সাঁতার জানে না।
ক্যালগেরি, আলবার্টা

