তমার আইনি নোটিশকে ‘হাস্যকর’ বললেন মিষ্টি জান্নাত!

তমার আইনি নোটিশকে ‘হাস্যকর’ বললেন মিষ্টি জান্নাত! - the Bengali Times
মিষ্টি জান্নাত ও তমা মির্জা

আজ সকালেই খবর প্রকাশ পায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছেন আরেক নায়িকা তমা মির্জা। গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন মিষ্টি জান্নাত। মিডিয়া থেকে শুরু করে ইউটিউব সবখানেই নানা বিষয়ে মন্তব্য ও বক্তব্য দিয়েছেন তিনি। তমার দাবি তাকে নিয়েও মানহানিকর মন্তব্যে করেছেন মিষ্টি।

সেই মানহানিকর অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এই নোটিশ পাঠান তাঁর আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
নোটিশটি হাতে না পেলেও প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি। ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘হা হা হাস্যকর।

- Advertisement -

মিথ্যা প্রমান হলে নিজেরাই না ফেসে যাবেন’। ধারণা করা হয় তমার নোটিশের কারণেই এমন পোস্ট দিয়েছেন নায়িকা।

পাশাপাশি গণমাধ্যমেও কথা বলেছেন তিনি। বলেন, ‘ব্যাপারটা খুব হাস্যকর।

নোটিশটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। হাতে পাওয়ার আমার আইনজীবী এর জবাব দেবেন। তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। কারও উসকানিতে সে এ রকম কাজ করে থাকতে পারে। পুরো বিষয়টি মিথ্যা।

মিথ্যা প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোনো ভিডিওতে কারও নাম নিইনি। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে।’

আইনি নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘… … নায়িকা হয়েছে তমা মির্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

নোটিশে বলা হয়, এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসমক্ষে ক্ষমা চেয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী সময় এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles