প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ - the Bengali Times
ছাত্রদলের কর্মী মহসিন আলম ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মহসিন আলমের বিরুদ্ধে।

রোববার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই থেকে অভিযুক্ত বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করছিলেন। ২৬ জুলাই পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে আবারও প্রেমের প্রস্তাব দেন। তা প্রত্যাখ্যান করলে ছুরি দেখিয়ে ভয় দেখানো, পিস্তল থাকার দাবি করা এবং নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে তাকে মেসে পৌঁছে দিলেও অভিযুক্ত আত্মহত্যার কথা বলে ফোন করেন এবং তার এক সহযোগী বিশ্ববিদ্যালয় ছাড়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

- Advertisement -

এ বিষয়ে অভিযুক্ত মহসিন আলমের বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। অভিযুক্তকে ডেকে তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles