
আজকে একটা ব্যাপারে খুব আনন্দ পেলাম।বাইরে কিছু কাজে বের হয়েছিলাম।কাজ শেষ করে পাকিং লটে আমার গাড়ীর দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার পাশের গাড়ীটা স্টাট দিলো,গাড়ীর ভেতর থেকে ভেসে এলো ” এখন আপনার গাড়ীটি ডান দিকে টারন নিন। “আমি চমকে গাড়ীটির দিকে তাকালাম। আপন মনেই একটা আনন্দের হাসি বেড়িয়ে আসলো।বাংলা জি পি এস। কানাডার টরোন্ট শহরে আমি পারকিং লটে বাংলা জি পি এস শুনতে পাচ্ছি।
অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেলো। আমরা বহুদেশে বসবাস করেছি।বহু বিদেশি বন্ধু ছিলো কাজের জায়গায়ও তাই।কাজেই ইংরেজি ভাষাটাই বেশী চালু ছিলো। যখন টরোন্টো আসলাম কিছু দিনের মধ্যেই অনেক বাংগালীর সাথে পরিচয় হলো বন্ধুত্ব হলো। আমার আনন্দের সীমা নেই।ধীরে ধীরে বাংগালীদের সংখ্যা বাড়তে থাকলো সাথে সাথে বাঙলাদেশী দোকান রেষ্টুরেন্ট , নানা রকমের অনুষ্ঠানে যাচ্ছি এবং অংশ গ্রহন করছি। ১থেকে ১০০ সবাইকে বন্ধু বানিয়ে ফেললাম। মনে মনে গাইতাম এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। আমার মেয়ের বয়েস তখন ১০ বা ১১ হবে।আমার সাথে মমোটামুটি সব অনুষ্ঠানে যেতো।একদিন অনুষ্ঠান শেষে বাসায় ফিরে মেয়ে বললো আমাকে মাম তুমিতো ইংরেজি ভুলে যাবে ,আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেনো? মেয়ে আবার আমাকে মনে করিয়ে দিয়ে বললো তোমারতো ইংরেজি বলার একটা বন্ধুও নেই ,সারাক্ষণ সবার সাথে বাংলা বলো। মেয়ের কথার জবাবে মাতৃভাষার মহত্ত্ব নিয়ে মেয়েকে একটা ছোট খাট বক্তৃতা দিয়ে দিলাম যদিও মেয়ে আমার কথার তেমন গুরুত্ব দিলো না।
সময় অনেকটা বয়ে গেছে ,মেয়ে এখন আমার এই শহরের একজন প্রভাবশালী আইনজীবী। আমার সময় ও অনেকটা বদলে গেছে। আমি ১ থেকে ১০০ জনের বন্ধুত্বের বিশ্বাসী মানুষ এখন নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করে সীমিত বন্ধুত্বে বিবিশ্বাসী হয়ে গেছি।এভাবেই জীবনএর পাতা বদলায়। আমি এখন যেখানে থাকি আমার আশে পাশে কনো বাঙালী নেই। যে কাজের মেয়েটা বাড়ী ক্লিন করতে আসে যে মানুষ গুলো আমার বাগানে কাজ করতে আসে তাদের কারো সাথে বাঙলায় কথা বলা যায় না। কাজেই আমার মেয়ের ভবিষ্যৎ বানী আমি ইংরেজি ভুলে যাবো সেটা আর হয়ে উঠেনি। এখন আমার বন্ধুরা অনেকটা দুরে থাকে ইচ্ছে হলো এক কাপ চা খেয়ে আড্ডা দিয়ে আসলাম সেটা সম্ভব হয় না। তাই আজকে আমাদের বাড়ীর কাছে সপিংমলের একটা গাড়ীতে বাংলা জি পি এস আমাকে আনন্দে আপ্লুত করে তুললো।শুধু এটাই না আরেকটা মজার ব্যাপার হলো আমার যে ্মেয়ে বলেছিলো আমি ইংরেজি ভুলে যাবো সে মেয়েই এখন খুব সুন্দর বাংলায় কথা বলে।

