দীপিকাকে নিয়ে বিস্ফোরক দাবি সাবেক সুপারমডেলের, সরব বলিউড

দীপিকাকে নিয়ে বিস্ফোরক দাবি সাবেক সুপারমডেলের, সরব বলিউড - the Bengali Times
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা ও সাবেক সুপারমডেল মুজাম্মিল ইব্রাহিম। এক পডকাস্টে তিনি দাবি করেছেন, ক্যারিয়ারের শুরুতে প্রায় দুই বছর দীপিকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এমনকি সম্পর্কের সূচনাও নাকি হয়েছিল দীপিকার পক্ষ থেকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুজাম্মিল বলেন, মুম্বাইয়ে কাজ শুরুর পর একটি আন্তর্জাতিক ফ্যাশন শোতে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং প্রায় দুই বছর সম্পর্ক স্থায়ী ছিল বলে দাবি করেন তিনি।

- Advertisement -

বিচ্ছেদের প্রসঙ্গে মুজাম্মিল বলেন, সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত তারই ছিল। তার ভাষ্য, সে সময় নিজের ক্যারিয়ারের কথা বিবেচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজও এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

তিনি আরও দাবি করেন, তখন তিনি মডেলিং জগতে প্রতিষ্ঠিত ছিলেন এবং দীপিকা ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে ছিলেন। বর্তমানে দীপিকা বিশ্বজুড়ে পরিচিত তারকা হলেও অতীতের সেই সম্পর্কের স্মৃতি বদলে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

মুজাম্মিলের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ মনে করছেন, বহু বছর পর এমন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেবে।

তবে মুজাম্মিলের এসব দাবির বিষয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত মুজাম্মিল ইব্রাহিমের ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles