আমার বাবা

আমার বাবা - the Bengali Times

যদিও আমাদের জন্যে বা প্রতি মুহূর্তই বাবা দিবস, তারপরেও Sonora Smart Doddকে অনেক  ধন্যবাদ যিনি প্রায় ১২০ বছর আগে এই বাবা দিবস উদযাপনের গোড়াপত্তন করেছিলেন। আমরা মুখে যতই বলি না কেন, বাস্তবক্ষেত্রে বাবাকে বা বাবার অবদানকে সব সময় মনে করি না, এমনকি অনেকে তার প্রতি দায়িত্ব কর্তব্যটাও ভুলে যাই, সে জন্যে অন্তন্ত এই রকম একটি বিশেষ দিন আমাদেরকে বাবার কথা মনে করিয়ে দেয়।

- Advertisement -

যাদের বাবা বেঁচে আছেন তারা ভালো করেই জানেন বাবার প্রতি কি করণীয়, তবে যাদের বাবা নেই তাদের দায়িত্ব কিন্তু শেষ না ! বরং তাদের কাজটা আরও বেশি, সেটি হলো বাবার আদর্শ বা তার পজিটিভ কর্মকান্ডগুলিকে সমুন্নত রাখা।

এবং সবসময় এটা ভাবা যে বাবা আমার মাথার উপর দিয়ে তাকিয়ে আছেন, তাই উনি জীবিত থাকলে আমার যেই কাজটি পছন্দ করতেন না সেটি করা থেকে বিরত থাকা !

আমার বাবা গত হয়েছেন অনেক বছর আগে, কিন্তু প্রতিনিয়ত তার কথা মনে পড়ে, তাছাড়া আমি যে Caring প্রফেশনে কাজ করছি সেই জাতীয় কাজ আমার দাদা, বাবা এবং চাচাও করে গেছেন, তাদের নিজস্ব প্রফেশনের পাশে। তাই মানুষসের সেবা বা collective চিন্তা করার inspiration বাবার কাছ থেকেই পাওয়া। তার মত না হলেও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং করে যাবো ইনশাল্লাহ।

আমার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার।  দীর্ঘ ৩০ বছর বাংলাদেশ পুলিশের হয়ে কিছুদিন যশোর এবং পরবর্তীতে বাকি সময় কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় তার পেশার মাধ্যমে মানুষের সেবা করে গেছেন।

মুক্তিযুদ্ধ শুরু হলে উনি পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে তার ছেলেমেয়েদেরকে গ্রামের বাড়িতে রেখে গ্রামের কিছু ছেলে নিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে পুরা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হলে বাড়ি ফেরেন।

এখনো গ্রামের মধ্যে দিয়ে হাঁটলে হটাৎ করে ২/১ জন উনার কথা বলেন, বলেন উনার সাথে তারা যুদ্ধ করেছেন ইত্যাদি, আমার খুব ভালো লাগে। আমি তার মুখে কখনো কোনো গালি শুনি নাই, কাউকে ক্ষমতার দাপট দেখান নাই, তার জন্যে বরাদ্ধের অস্ত্রের গুলির খুব কমই তিনি ব্যবহার করেছেন। সাম্প্রতিক বাংলাদেশ পুলিশ নিয়ে কিছু বিতর্ক থাকলেও আমরা উনার জন্যে অনেক গর্বিত এবং বুক ফুলিয়ে বলতে পারি আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন।

উনি উনার কর্ম জীবনে বঙ্গবন্ধু শেইখ মুজিবুর রহমান, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এরশাদ সাহেবের সময় কাজ করেছেন কিন্তু কখনো তার উপর অর্পিত ক্ষমতাকে কোনো নিদৃষ্ট দলের জন্যে ব্যবহার করেননি বা কারো কাছ থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেন  নাই ! উনার সীমিত আয়ের টাকা দিয়ে উনি উনার ৬টি ছেলেমেয়েকে মানুষ করে গেছেন !

একজন পুলিশ অফিসার হয়েও আমার মায়ের সাথে কখনো পুলিশি আচরণ করেন নাই, বরং বাসার মধ্যে আমার মা-ই ছিলেন বড়ো পুলিশ !

আমার মনে আছে উনি একসময় ভারতের বর্ডার ঘেঁষা ছোট একটি থানা দর্শনার ওসি ছিলেন। নিয়ম মতো ওখান থেকে তার ২/৩ বছর পরে বদলি হয়ে যায়। পরবর্তীতে ওখানকার মানুষের অনুরোধে উনাকে আবার ওখানে পোস্টিং দেওয়া হয়।

উনি রিটার্ড হওয়া, এমনকি মারা যাওয়ার পরেও ওখানে গেলে উনার সমসাময়িক অনেকে আমাদেরকে খুব আদর করেন এবং অনেকেই তাদের বাড়িতে আমন্ত্র করেন। এটা বাবার ব্যবহারের কারণে।

আমি ছোটবেলায় অনেক সময় আমার ভাইয়ের একটু পুরানো জামাকাপড় কেটে ছোট করে পরতাম। নতুন ক্লাসে উঠলে খুব কম সময়েই নতুন বই পেতাম। ঈদের সময় ছাড়া নতুন জামাকাপড় খুব একটা জুটতো না। এভাবেই আমরা বড়ো হয়েছি। বলতে পারেন গরিবানা হালে।  তবে হাঁ, এই গরিবানা হয়তো অর্থের বিচারে ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে বা মূল্যবোধের দিক থেকে উনি আমাদেরকে বিলিওনার এর মত মানুষ করেছেন। মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি এমনকি প্রতিবেশীদের হক সমন্ধে সবসময় বলে গেছেন।

আপনারা এখানে কানাডাতে, ইউরোপে বা বাংলাদেশে যারা পেশাগত বা পারিবারিক কোনো কারণে আমার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন সেটির জন্যে আমার কোনো কৃতিত্ব নেই, তার সব টুকুই আমার বাবা এবং মায়ের আকাঙ্খাকে সমুন্নত রাখতেই করেছি। আপনারা তাদের জন্যে দোয়া করবেন।

সাম্প্রতিক রাজনৌতিক টানাপোড়নে অনেকে নিজেদেরকে মুক্তিযোদ্ধা, পুলিশ বা সেই পরিবারের কেউ বলতে, আবার বাড়ি যদি গোপালগঞ্জে হয় তাহলে সে কথা বলতে ইতস্তত বোধ করে ! আমি বা আমার পরিবার গর্বের সাথে বলি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন পুলিশ অফিসার ছিলেন এবং আমাদের বাড়ি গোপালগঞ্জে। আমার জন্ম গোপালগঞ্জে হলেও আমি মানুষ হয়েছি কুষ্টিয়াতে সে জন্যে ব্যাক্তিগতভাবে বৃহত্তর কুষ্টিয়ার প্রতি আমার একটি আলাদা আবেগ আছে।  ওখানকার গাছপালা, মাটি, নদী-পুকুর এবং মানসূহের সাথে আমরা অনেক অনেক স্মৃতি !

আজকের এই বাবা দিবস উপলপক্ষে সমস্ত সন্তানদের প্রতি অনুরোধ বাবামায়ের প্রতি মুখে মুখে অথবা FBএ দরদ না দেখিয়ে আসল কাজ করুন, আর আপনি নিজে যদি বাবা হন তাহলে এমন কাজ করবেন না, যাতে আপনার সন্তাদের আপনার হাতে হাতকড়া না দেখতে হয়, মানুষের কাছে আপনার সন্তাদের গালিগালাজ না শুনতে হয়, আর আপনার সন্তানকেও যেন আপনার মুখ থেকে কোনো গালাগালি বা অন্যকে খাটো করে দেখা বা অন্যের প্রতি অন্যায় না দেখতে হয়।

সবাই ভালো থাকুন।

আল্লাহ সবার মঙ্গোল করুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles