
তা না হলে আপনাকে গুনতে হতে পারে কোটি টাকার বিল !
বেগম বশিরান গত অক্টোবরে আমেরিকা থেকে ট্রাভেল ইন্সুরেন্স ছাড়া কানাডাতে ফ্যামিলি ভিসিট করতে এসে স্ট্রোক করেন এবং হাসপাতালে ভর্তি হন। প্রায় ৪ সপ্তাহ উনি হাসপাতালে থাকেন এবং অনেকবার ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকেন। উনি সুস্থ হয়েছেন কিন্তু চিকিৎসা শেষে উনার ছেলে নাভিদ জাফরের হাতে হাসপাতাল কতৃপক্ষ ধরিয়ে দেন $১১০, ০০০ অর্থ্যাৎ বাংলা টাকায় প্রায় ১ কোটি টাকার একটি বিল।
মিঃ জাফর তাদের অর্থনৈতিক অবস্থা এবং এতো বড়ো বিলের কথা তুলে ধরার পরে হাসপাতাল কতৃপক্ষ মাত্র ১০% ডিসকাউন্ট দেন। তারপরেও তাদের বিশাল অংকের একটি বিল দিতে হবে।
এ পর্যন্ত তার পরিবার $৫৫, ০০০ পরিশোধ করেছেন, বাকিটাও তাদের পরিশোধ করতে হবে।
আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপালের ২/৩ টি কেস জানি যাদের অবস্থা এই রকমই হয়েছিল তবে তাদের বিল $২০/২৫ হাজার ডলারের মধ্যে ছিল।
এই জাতীয় ঘটনাগুলি জানার পরে আমি ২/৩ বার আমার FB পোস্টে এবং এখানকার FB এর বিভিন্ন গ্ৰুপৰ বিশেষ করে আমাদের বাংলাদেশী কমুনিটির মানুষদের এই ব্যাপারে সতর্ক করেছি, এবং ব্যাপারটি টরোন্টোর একজন বিশিষ্ট ইন্সুরেন্স এজেন্ট এবং সাংবাদিক সাগর ভাইকে জানাই, পরে উনি এই বিষয় সুন্দর একটি সতর্কতামূলক ভিডিও তৈরী করে প্রকাশ করেন।
পৃথিবীর কিছু কিছু দেশে ভিসা আবেদনের সময় ট্রাভেল ইন্সুরেন্স কেনা বাধ্যতামুলক থাকলেও কানাডার ক্ষেত্রে optional, সে জন্যে অধিকাংশই ট্রাভেল ইন্সুরেন্স ছাড়াই জীবনের উপর একটি চাঞ্চ নিয়ে এখানে আসেন ! তবে এটি অত্যান্ত বিপদজনক !!! এতো টাকা খরচ করে যখন এখানে আসবেন, সে ক্ষেত্রে অল্প কিছু টাকা দিয়ে একটি ইন্সুরেন্স কিনলে আপনি নিজেকে বা আপনার প্রিয়জনকে এই জাতীয় disaster থেকে রক্ষা করতে পারবেন।
এখানে আমরা মাঝে মধ্যেই দেখি কমুনিটির লোকদের থেকে চাঁদা তুলতে হয় এই জাতীয় কিছু uninsured মানুষকে সাহায্যের জন্যে, এবং কমুনিটির মানুষ তাদের কষ্টার্জিত অর্থ থেকে সাহায্য করে থাকেন, যদিও এটি এক ধরণের self-inflicted harm এর মতো।
আশ্চর্যের বিষয় হলো, অনেকেই দেখা যায় তারা কোথাও ভ্রমণের সময় তাদের লাগেজের ইন্সুরেন্স করছে কিন্তু তাদকের নিজেদের ট্রাভেল ইন্সুরেন্স করছে না, জীবনের থেকে তারা লাগেজের মূল্য দিচ্ছে বেশি !!
এমনকি আপনি বাংলাদেশ বা অন্য কোনো দেশে গেলেও অবশই নিজে এবং পরিবারের জন্যে ট্রাভেল ইন্সুরেন্স কিনে নিয়ে যাবেন।
বিপদ কখনো বলে কয়ে আসবে না !!!
টরন্টো, কানাডা

