টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ

টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ - the Bengali Times
ফেব্রুয়ারি ২৭ ২০২০ টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ করোনা ভাইরাসের বিস্তার রোধে ওমরাহ হজ সাময়িক বন্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ২৭, ২০২০ টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ; করোনা ভাইরাসের বিস্তার রোধে ওমরাহ হজ সাময়িক বন্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ।

কিছুদিন আগেও ফেসবুকে যারা লিখেছিলেন চীনের মুসলমানদের ওপর অত্যাচার করার জন্য আল্লাহ গজব হলো করোনা ভাইরাস। তাদের কাছে অনুরোধ তারা যেন সৌদি সরকারের কাছে দাবী করেন পৃথিবীর সবচাইতে নিরাপদ ঘরকে কোন কারণে যেন অরক্ষিত মনে না করা হয়। যে ঘরের পবিত্র পাথর মানুষের পাপ চুষে চুষে কুচকুচে কালো হয়ে গেছে সেই ঘরে অবস্থান করা মানুষকে করোনা ভাইরাস কোনভাবেই আক্রমণ করতে পারবে না। আল্লাহর পবিত্র ঘরে যারা অবস্থান করে তারা সবচাইতে নিরাপদ। এই সংক্রান্ত হাদিস ও সূরাগুলোর নিরিখে ( “আমি একটি নিরাপদ আশ্রয়স্থান করেছি”) এই দাবী তোলা যেতে পারে।

- Advertisement -

ধর্ম ২

দেশলাই কাঠি নিয়ে সুকান্ত ভট্টাচার্য আমাদের শাসিয়ে গেছেন ‘তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো’! মনে হয় যখন কেউ কোথাও আগুন দেয় তারা সুকান্তের কথাতেই দিওয়ানা হয়ে যায়। তারা মনে করে এটাই বুঝি শেষবারের মতো জ্বলে ওঠা। অথচ যে দেশলাই কাঠি থেকে বারুদ ঝরে পড়েছে সে দেশলাই জ্বলবে কি করে? দিল্লিতে তোমরা যে আগুন জ্বালাচ্ছ সে আগুন অন্ধকার দূর করার জন্য নয়। সে আগুন অন্ধকারকে সামনে নিয়ে আসে। দেশে দেশে এমনকি আমাদের দেশেও সেটা অনেকবার হয়েছে। দেশলাইয়ের কাঠি পকেটে থাকে নারে বোকা, ওটা সুকান্ত ভুল বলেছেন। দেশলাই কাঠি থাকে মগজে। যার মগজ নেই তার কাঠিতে বারুদ নেই। দাউ দাউ করলেই সব পুড়ে ছারখার হয়ে যায় না। আগুন আমারাও জ্বালিয়েছি, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো- দিকে দিকে আগুন জ্বালো’ সেই দিক ছিল বিদিক। তাই আগুন জ্বালিয়েছিলাম। সেই আগুনে দিক ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু দিল্লির আগুন যে জ্বালাচ্ছে দিল্লির লাড্ডুর মতো জ্বলবার পর সে যেন না পস্তায়। জো জ্বালায়া ওহ ভী পস্তায়া জো নেহি জ্বালায়ে ওহ ভী পস্তায়া। ‘মানুষ মানুষের জন্য’ এই ভাষণ ভারতের ভাষণ ছিল। আমরা কেউ কেউ সেটা শুনি নি তাই বলে নিজের বুলি কেন কেউ ভুলে যাবে? ধর্মীয় সমঝোতার সর্ববৃহৎ দেশে অধর্ম গজিয়ে উঠলে চোখের সামনে থেকে একটি সুন্দর মিনার অদৃশ্য হয়ে যাবে। তাই বলছি, বিবেকবান এর নিয়ন্ত্রণে যেন থাকে অবিবেকী দল।

ধর্ম ৩

কিতাবি ধর্ম বলেন আর বিশ্বাসী ধর্ম বলেন সেগুলোর কিছু কিছু যেন বুড়িয়ে গেছে। অথচ আমাদের মহল্লার দুটি ধর্ম যেন কুমার কুমারী অবস্থায় ফিরে এসেছে। মানব কুমার কুমারীর ধর্ম হলো একজনের প্রতি অন্যজনের আকর্ষণ। এক হাত থেকে অন্য হাতে ফুল তুলে দেওয়া। ঠিক তেমনটিই দেখলাম। মানব ধর্ম নয়, বিশ্বাসী উত্তর মেরুর এক কুমার ধর্ম দক্ষিণ মেরুর এক বিশ্বাসী কুমারী ধর্মকে বেলকনিতে দাঁড়িয়ে ফুল দেখাচ্ছে। ঠিক মানব প্রেমের মত। দেখলাম মানে, স্বপ্নে দেখলাম।

চোখের সামনে দাঁড়িয়ে আছে অটুট এক মিনার।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles