
কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের তারিখ ঘোষণা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্বপ্না দাশ এই প্রতিবেদককে জানান, আগামী ১৬ মে শনিবার ১৯০ রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে সন্ধ্যা ৬টায় পর্দা উঠবে এই বিশাল আয়োজনের। অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড ও টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ এর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তারা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। স্থানীয় এমপি, এমপিপি ও কাউন্সিলররা তো থাকবেনই। স্বপ্না দাশ আরো জানান, প্রতিবারের মতো এবারও চমকের পর চমক থাকছে এই আয়োজনে।
কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ এই ইনডোর আয়োজনের সঞ্চালনায় থাকছেন জনপ্রিয় দুই মুখ মাহবুব ওসমানী ও অজন্তা চৌধুরী। সন্ধ্যায় বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হবে। এরপর নৃত্য পরিবেশন করবেন বিপ্লব কর, নাহিদ নাসরিন নয়ন, চিত্রা দাস ও চারুশি সেন। সংগীত পরিবেশন করবেন টিটু আহমেদ, মাসুদ আহমেদ, তাসমিনা খান, শমিত বড়–য়া, ইমরান হোসেন সুমন প্রমুখ। ফুড পার্টনার হিসেবে থাকছেন স্পাইসি গ্রিল। প্রিন্টিং পার্টনার হিসেবে থাকছেন এম জে প্রিন্টিং।

বাংলাদেশ ফেস্টিভ্যাল মূলত কানাডার বাংলাদেশি কমিউনিটির ঐক্যের প্রতীক। সকল দল মতের মানুষ একই ছাদের নিচে উপভোগ করেন বাংলাদেশের কৃস্টি, সংস্কৃতি ও সাহিত্য। এটা এমন একটা প্লাটফরম যেখানে প্রমোট করা স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায়িদের। আয়োজকরা আরো জানিয়েছেন, আগামী সপ্তাহে এই আয়োজনের টিকেট বিক্রি শুরু হবে। এবারের রেগুলার এন্ট্রি ফি মাত্র ২৫ ডলার।

টানা আটবারের এই আয়োজনের সাফল্য তাদের এই অবস্থানে নিয়ে এসেছে। ড্যানফোর্থের বাংলা টাউনের বিপুল সংখ্যক ব্যাবসায়ি এই আয়োজনের সাফল্যের পেছনে কাজ করে থাকেন। ড্যানফোর্থের ঢাকা মোবাইলের কর্ণধার সাদেকুর রহমান সুজন বেঙ্গলি টাইমস প্রতিবেদককে জানান, বাংলাদেশ ফেস্টিভ্যালকে আমরা সবসময় নিজেদেও আয়োজন মনে করি। প্রবাসে এই আয়োজনের মাধ্যমে যেনো আমরা এক টুকরো বাংলাদেশ খুঁজে পাই। খুবই সুশৃঙ্খলভাবে পুরো আয়োজনটি পরিচালনা করেন আয়োজকরা। এটা আমাদের জন্যে অনেক বেশি আনন্দের। মূলধারার রাজনীতিবিদরা যেমন থাকেন তেমনি থাকেন কমিউনিটি লিডাররা। এই আয়োজনকে নিয়ে আমরা সবসময় গর্বিত।

কানাডা প্রবাসী বাংলাদেশিরা প্রতিবারের মতো এবারও অপেক্ষায় একটি সফল বাংলাদেশ ফেস্টিভ্যাল দেখার জন্যে।


