এনডিপির এমপিপি ডলি বেগম কী লিবারেলে যোগ দিচ্ছেন?

এনডিপির এমপিপি ডলি বেগম কী লিবারেলে যোগ দিচ্ছেন? - the Bengali Times
লিবারেল পার্টিতে যোগ দেবার সম্ভাবনা ডলি বেগম এমপিপির

প্রথম বাংলাদেশি বংশ্দোভূত এমপিপি ডলি বেগম কী ক্ষমতাসীন দল লিবারেল পার্টিতে যোগ দিচ্ছেন? লিবারেল পার্টির উচ্চ পর্যায়ের একটি বিশ^স্থ সূত্র এমনটিই জানিয়েছেন বেঙ্গলি টাইমস এর এই প্রতিবেদককে। অন্টারিওর রাজনীতিতে ডলি বেগম একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি একইসঙ্গে স্কারবোরো সাউথওয়েস্টেও এমপিপি এবং বিরোধীদলীয় ডেপুটি লিডার।

২০২৮ সালে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এনডিপির মনোনীতপ্রার্থী হিসেবে অংশ নেন। বিপুল ভোটে বিজয়ী হন তিনি। প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি হিসেবে ইতিহাস রচনা করেন তিনি। এরপর টানা আরো দুইবার এমপিপি নির্বাচিত হন। অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের প্রধান বিরোধীদল এনডিপির ডেপুটি লিডারেরও দায়িত্ব পান। প্রভিন্সিয়াল সংসদে সবসময় তাকে সোচ্চার দেখা গিয়েছে। তাহলে কী এমন ঘটলো যে, তিনি দল বদলের পরিকল্পনা করছেন?

- Advertisement -

সাবেক মন্ত্রী এবং স্কারবোরো সাউথওয়েস্টের লিবারেল এমপি বিল বেøয়ার রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন। খুব শীঘ্রই তিনি যুক্তরাজ্যে কানাডা হাইকমিশনার হিসেবে জয়েন করবেন। ফলে এই আসনটি শূন্য হবে। ধারণা করা হচ্ছে লিবারেল পার্টি এই আসনটি হারাতে চায় না। এরই প্রেক্ষিতে স্কারবোরোর আরেক লিবারেল এমপি ডলি বেগমকে প্রার্থী করতে পার্টির হাইকমান্ডকে কনভিন্স করতে সক্ষম হন। সূত্রটি বেঙ্গলি টাইমসকে নিশ্চিত করেছেন যে, এই মাসের শেষের দিকে অথবা ফেব্রæয়ারির প্রথম সপ্তাহেই ডলি বেগমের প্রার্থীতার ঘোষণা আসতে পারে। লিবারেল পার্টির ধারণা ডলি বেগম এই আসনে নির্বাচন করলে তার বিজয় সুনিশ্চিত।

লিবারেল পার্টি জাতীয় সংসদে মেজরিটি সংকটে ভুগছেন। ফলে একটি আসন হারালে বড় রকমের সংকটে পড়তে পারে কার্নি সরকার। এই সংকট এড়াতেই ডলি বেগমকে বেছে নেয়া। ডলি বেগমকে ঘিরে টরন্টোর বাংলাদেশি কমিউনিতে সবসময় তুমুল আগ্রহ ছিলো। এবং আছে। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বড় একটি অংশ লিবারেল পার্টির সমর্থক হিসেবে পরিচিত।  এমনিতেই ডলি হেভিওয়েট পলিটিশিয়ান। যদি সত্যি সত্যিই ডলি লিবারেল পার্টিতে জয়েন করেন সেটা হবে রাজনীতির আরেক চমক। আমরা সেই চমক দেখার অপেক্ষায় থাকলাম।

- Advertisement -

Related Articles

Latest Articles