
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিলো স্কারবোরোবাসী। গ্রেটার টরন্টোর সীমান্তবর্তী ব্রাইটন কনভেনশন সেন্টারে ৩১ ডিসেম্বর রাতে হাকিম খানের উদ্যোগে আয়োজন করা হয় নতুন বছরকে বরণ করে নেয়ার জমকালো পার্টি। বিভিন্ন কমিউনিটির প্রায় আটশতাধিক অতিথির অংশগ্রহণে আয়োজনটি ভিন্নমাত্র লাভ করে।
শিশুদের জন্যে ম্যাজিক এবং বলগেম দিয়ে আয়োজনটি শুরু হয়। টরন্টোর জনপ্রিয় টিভি মুখ অজন্তা চৌধুরীর সঞ্চালনায় আয়োজনটি ভিন্নমাত্রা লাভ করে। আয়োজকদের পক্ষ থেকে পরিবেশন করা হয় ম্যাংগো লাচ্ছি, পাকোরা, ফিশ ফ্রাইড, চাট পাপড়িসহ নানা মুখরোচক খাবার।
অনুষ্ঠানের প্রারম্ভে আয়োজক হাকিম খান বেঙ্গলি টাইমস প্রতিবেককে বলেন, গ্রেটার টরন্টো বিশেষ করে স্কারবোরোর বিভিন্ন কমিউনিটির প্রিয়জনদেও নিয়েই আমাদের এই আয়োজন। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে আমাদেও এই আয়োজন নয়। সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষদের একই সুতোয় গাথঁতে আমার এই প্রচেষ্টা। এই ধারা আমাদের চলতেই থাকবে। সঞ্চালক অজন্তা চৌধুরী বললেন, এই টীমের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ আমাদের সবসময় উৎসাহিত করে।

অনেকবেশি উপভোগ্য ছিলো লাটারি। প্রায় ২৫টি আকর্ষণীয় পুরস্কার জিতে নেন অতিথিরা। হাকিম খান ও ফরাহ খান অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। অতিথিদের একজন, বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ সাদেক বলেন, এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা আনন্দিত। বেঙ্গলি টাইমস প্রতিবেদককে তিনি আরো বলেন, এটা আমাদের নিউ ইয়ারস ইভ। আয়োজকদের কৃতজ্ঞতা জানাই এই উদ্যোগের জন্যে।

পুরো আয়োজনের বিশেষ আকর্ষন ছিলো জনপ্রিয় ব্যান্ড শিল্পী তপুর অনবদ্য পরিবেশনা। তপু চিরাচরিতভাবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। তপুর কন্ঠে সবসময় জেমস এবং আইয়ুব বাচ্চুর গান গুলো অসাধারণ হয়ে ওঠে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। ধীরে ধীরে তপু জনপ্রিয় হয়ে উঠছেন গ্রেটার টরন্টো ছাড়িয়ে পুরো কানাডায়। বেঙ্গলি টাইমসকে তপু বলেন, আজকের এই পরিবেশনায় আমি তৃপ্ত।
বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে এই আয়োজন প্রশংসা পায় সব মহলে। ধামাকা ডিজে পার্টিও মাধ্যমে আয়োজনটির পরিসমাপ্তি ঘটে। আবহাওয়া ছিলো প্রতিক‚ল। কিন্তু মানুষের উচ্ছাস ছিলো বাধঁভাঙ্গা। অতিথিরা আনন্দে বাড়ি ফেরেন আরেকটি আয়োজনের অপেক্ষায়।

