আফগানিস্তানের মত শাসন

আফগানিস্তানের মত শাসন - the Bengali Times
সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি প্ররোচিত প্রশ্নের জবাবে বাংলাদেশের একটি দলের ২য় প্রধান ব‍্যক্তি বলেছেন তারা ক্ষমতায় গেলে আফগানিস্তানের মত শাসন কায়েম করবেন আম

সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি প্ররোচিত প্রশ্নের জবাবে বাংলাদেশের একটি দলের ২য় প্রধান ব‍্যক্তি বলেছেন তারা ক্ষমতায় গেলে আফগানিস্তানের মত শাসন কায়েম করবেন। আমার মতে প্রশ্নটি যেভাবে ব‍্যাখা করে করা উচিত ছিল সেভাবে করা হয় নি। যাহোক সেটা ভিন্ন প্রসংগ। তবে এই বক্তব্যকে কেন্দ্র করে কেউ কেউ দু কলম লিখেছেন যে আপনার পাশে বসে যিনি আপনার কপালের ঘাম মুছে দিচ্ছেন, আপনার পাশেই বসে আছেন ফ‍্যাসিস্ট, আর আপনি সারা বাংলাদেশে ফ‍্যাসিস্ট খুঁজে বেড়াচ্ছেন। কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সচেতন পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন। যিনি লিখেছেন তার সমস্ত লেখার সারমর্ম হলো ইসলাম ধর্ম নিজেই একটা সমস‍্যা, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরান একটা সমস্যা এবং এসব যারা অন্ধভাবে ফলো করেন, ১৪০০ বছর আগের নবীর কাজকর্ম যারা ফলো করেন তারা আসলে হিপোক্রেট। তিনি তার লেখায় নানা ধরনের যুক্তি উপস্থাপন করে যেটা বলার চেষ্টা করেন তা হলো ইসলাম ও কোরানকে সংশোধন করে আধুনিক ও যুগোপযোগী না করলে তা দেশ ও জনগণের জন‍্যে চরম আতংকজনক। দীর্ঘদিন যাবত তার লেখা পড়ে এটাই আমার মনে হয়েছে। আমার ভুল হলে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর কাছে।

গনতন্ত্রের মুলকথা হলো জনগণ। জনগণ যদি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে তাহলে আপনি কী করবেন? আমার কাছে মনে হয়েছে, সেই লেখক এবং কিছু দল ও রাজনৈতিক নেতা এই ভোট দেবার গনতন্ত্র পর্যন্ত অপেক্ষা করতে চায় না, তার আগেই তাদেরকে নির্মূল করে তারপর তারা আর মামুরা মিলে নির্বাচন করে ক্ষমতার ভাগ বাটোয়ারা চায়।

- Advertisement -

আমার কথা হলো, আপনি সত‍্যিকার অর্থে গনতন্ত্রে বিশ্বাসি হলে বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিন। জনগণ যদি তাদেরকে সেই মিসরের মুরসির মত নির্বাচিত করে, আমার আপনার বলার কিছু নেই। কিন্তু আমাদের অনেক কিছুই করার আছে ভোট দেবার আগে। ভোট বা নির্বাচনের আগে আমরা অবশ্যই জনগণের কাছে যাব এবং জনগণ যাতে তাদেরকে ভোট না দেয় সেই জন্য তাদেরকে বুঝাবো। আমার ধারণা বাংলাদেশের সংখ‍্যগরিষ্ঠ জনগণ কখনোই বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাইবে না এবং সেটা পছন্দ করে না।

একই কথা প্রযোজ্য ভিন্ন মতালম্বী সকল দলের ক্ষেত্রে।  তাদেরকে তাদের মতবাদ, আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে দিন। জনগণ যাতে তাদের মতবাদকে প্রত্যাখ্যান করে আসুন সেই ব‍্যবস্হা করি, আপনি আমি সকলে চলুন জনগণকে বুঝাই। কিন্তু আমরা বুঝানোর পরও যদি জনগণ তাদেরকেই ভোট দেয় যাদেরকে আমরা এত খারাপ বলছি, আমরা পছন্দ করি না, সেটা আমাদের মাথানত করে মেনে নিতে হবে। দেশে একটা নির্ধারিত বিরতিতে জনগণের মতামত প্রকাশ করার সেই ভোটিং সিস্টেম চালু করা এবং তা স্হায়ীভাবে কায়েম করার নামটাই হলো সংস্কার এবং সেটাকে সমর্থন করা আমাদের এ মুহুর্তের প্রধান কর্তব্য।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles