
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের শারীরিক ও যৌন সক্ষমতায় কিছু পরিবর্তন আসা স্বাভাবিক। তবে জীবনযাত্রায় স্বাস্থ্যকর পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, যৌন সক্ষমতার ঘাটতির সঙ্গে হৃদ্রোগ, ডায়াবেটিস ও রক্তনালির স্বাস্থ্যেরও সম্পর্ক থাকতে পারে।
নিয়মিত হাঁটুন ও শরীরচর্চা করুন
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত শরীরচর্চা অতিরিক্ত ওজন কমাতেও ভূমিকা রাখে।
খাদ্যাভ্যাস বদলান
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড ও পরিশোধিত শর্করা কমিয়ে ফলমূল, শাকসবজি, পূর্ণ শস্য এবং পুষ্টিকর মাছ খাদ্যতালিকায় রাখা ভালো।
রক্তচাপ ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অতিরিক্ত কোলেস্টেরল রক্তনালির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।
ওজন নিয়ন্ত্রণ করুন
অতিরিক্ত ওজন ও কোমরের মাপ বেড়ে গেলে হরমোনের ভারসাম্য ও রক্তনালির স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কেগেল ব্যায়াম করতে পারেন
নিম্নাঙ্গের পেশি শক্তিশালী করতে নিয়মিত কেগেল ব্যায়াম উপকারী হতে পারে।
তবে দীর্ঘদিন সমস্যা থাকলে লজ্জা বা সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ যৌন সক্ষমতার ঘাটতি কখনো কখনো হৃদ্রোগ, ডায়াবেটিস বা অন্য শারীরিক সমস্যার সতর্কসংকেত হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা যৌনক্ষমতা বৃদ্ধির পণ্য ব্যবহার করা নিরাপদ নয়।

