প্রধানমন্ত্রীকে দেওয়া মেসির জার্সি দেখতে জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

প্রধানমন্ত্রীকে দেওয়া মেসির জার্সি দেখতে জাদুঘরে দর্শনার্থীদের ভিড় - the Bengali Times
ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম আকর্ষণ

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম আকর্ষণ। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া এই বিশেষ স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা। বিশেষ করে তরুণদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জাতীয় জাদুঘরের নির্ধারিত প্রদর্শনী কক্ষে বিশেষভাবে সংরক্ষিত এই জার্সিতে শুধু মেসির নয়, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের স্বাক্ষরও রয়েছে। ফলে এটি বিশ্ব ফুটবলের একটি মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।

- Advertisement -

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন বিভিন্ন বয়সের দর্শনার্থী এই স্বাক্ষরিত জার্সি দেখতে আসছেন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখছেন, আবার অনেকে জার্সির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফুটবলপ্রেমীদের কাছে এটি স্মরণীয় এক অভিজ্ঞতায় পরিণত হয়েছে।

বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রদর্শনীটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেক দর্শনার্থীর মতে, বাংলাদেশে বিশ্ব ফুটবলের এমন একটি ঐতিহাসিক স্মারক কাছ থেকে দেখার সুযোগ দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য গর্বের বিষয়।

জার্সিটির ফ্রেমে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের লোগোও রয়েছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আঞ্চলিক অংশীদার হিসেবে যুক্ত।

জাদুঘরের কর্মীরা জানান, প্রদর্শনী শুরু হওয়ার পর থেকেই দর্শনার্থীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ছুটির দিনগুলোতে মেসির স্বাক্ষরিত জার্সিটি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles