
Carb-less বললেও একেবারে কার্বলেস নয়, কারণ চিক পি, ডাল, মুড়ি এগুলিতেও কিছু কিছু কার্ব থাকে যদিও সেই কার্বের পরিমান ভাত, রুটি বা আলুর মতো অত বেশি না। গত উইকেন্ডে অর্থাৎ এক সপ্তাহ আগে আলমগীর ভাইয়ের বাসায় ভাত, পোলাও মাংস অর্থ্যাৎ শাহী খাবার খাওয়া হয়েছিল, তারপর আর ভাত খাওয়া হয় নাই।
সকালে টেবিল চামচের এক চামচ ওটের সাথে কলা, ব্লুবেরি এবং কিছু yogurt মিশিয়ে নাস্তা, দুপুরে seasonal কিছু ফল, সালাদ এবং কিছু চিকপি এবং মুড়ি। এবং ডিনারে বিভিন্ন ধরণের সব্জি স্টিম করে মাছের রোস্ট এই, এভাবেই গত এক সপ্তাহে চলেছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালোই ফিল করছি।
৩/৪ দিনের সব্জি একেবারে একটু স্টিম করে রেখে তারপর যেকোনো মাছের সাথে ওভেনে একটু গোল মরিচের গুঁড়া, লেবু, অলিভ অয়েল ও লবন দিয়ে প্রয়োজন মতো তৈরি করে নিলেই হলো, খুবই কম সময় লাগবে তবে খেতেও ভালো লাগে। সেই ইউরোপের ছাত্রজীবনের রেসিপিতে ফিরে আসা।
তেল মসলা সেইভাবে দরকার নেই।
যেহেতু ভাত এবং মাংস বাদ যাচ্ছে তাই বেশ ভালো পরিমানে সব্জি এবং সালাদের দরকার হয়।
আমি প্রায় ২ বছর একেবারে ভাত, রুটি, আলু, পাস্তা এবং প্রকিয়াজাত চিনি না খেয়ে দেখেছি এবং তার পর অল্প পরিমাণে রুটি এবং ভাত এবং সকালে চা চামচের এক চামচ খাঁটি মধু খেয়ে দেখেছি তাতে যখন ব্লাড টেস্ট করিয়েছি তখন খুব বেশি পরিবর্তন হয় নাই। তার মানে আপনাকে সুস্থ থাকার জন্য একেবারে কার্বলেস বা সুগরালেস না হলেই চলবে। খেয়াল রাখতে হবে আপনার খাবারের portion বা পরিমানের দিকে এবং সপ্তাহে অন্তত ৪/৫দিন কিছুটা শরীর চর্চা, সেটা আপনার পছন্দ মতো, কোনো ভারী Exercise এর দরকার নেই, কিছু না পারলে জাস্ট ৩০ মিনিট করে রেগুলার জোরে জোর হাঁটা, that’s it .
তবে দিনে একবার ভাত/রুটি খেয়ে অথবা একেবারে না খাওয়ায় ব্লাড টেস্টে খুব বেশি পরিবর্তন না দেখা গেলেও মনের দিক থেকে অনেক ভালো ফিল হয় এবং আমার ক্ষেত্রে শরীরে এনারজি বেশি থাকে, ঘুম ভালো হয় এবং সকালে ঘুম থেকে উঠতেও সুবিধা হয়। সে জন্য এখন মোটামুটি ভাতবিহীন ডিনারই বেছে নিয়েছি।
কোথাও দাওয়াতে গেলে, বাইরে কোথাও বেড়াতে গেলে অথবা বাসায় গেস্ট আসলে তখন ভাত বা শাহী জাতীয় খাবার খাই।
সব থেকে বেশি ভালো লাগে যে, নিজেকে কোনো জিনিস দ্বারা কংট্রোলড মনে হয় না, অর্তাটা এই বা ঐটা না হলেই না এমনটি হয় না।
আল্লাহর অনেক রহমত অনেকের মতো আমার খুব বেশি crave নেই।
আজকে ছিল সালমান মাছ, বরবটি, গ্রিন পেপার, রেড পেপার, মাশরুম এবং ব্রকোলি।
সবাই ভালো থাকবেন, না খেয়ে থাকবেন না, শুধু মাত্র খেয়াল রাখবেন শরীর এবং মনকে কি জাতীয় খাবার এবং খবর খাওয়াচ্ছেন।
স্কারবোরো, কানাডা

