মেয়াত্তোর্ণী হচ্ছে টরন্টোয় বিক্রি হওয়া অদাবিকৃত লটারি

মেয়াত্তোর্ণী হচ্ছে টরন্টোয় বিক্রি হওয়া অদাবিকৃত লটারি - the Bengali Times
অন্টারিও লটারি অ্যান্ড গেমিং কর্পোরেশন OLG জানিয়েছে ২০২৪ সালের ১২ অক্টোবরের লোট্টো ৬৪৯ ড্রয়ের একটি পুরস্কারজয়ী টিকিট এখনও পর্যন্ত দাবি করা হয়নি

অন্টারিও লটারি অ্যান্ড গেমিং কর্পোরেশন (OLG) জানিয়েছে, ২০২৪ সালের ১২ অক্টোবরের লোট্টো ৬/৪৯ ড্রয়ের একটি পুরস্কারজয়ী টিকিট এখনও পর্যন্ত দাবি করা হয়নি। হাতে রয়েছে দুই সপ্তাহেরও কম সময়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না করলে পুরস্কারটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে।

এই ড্র–এর বিজয়ী নম্বরগুলো ছিল—৩, ১৬, ২১, ২৮, ৩৯, ৪৩ এবং বোনাস নম্বর ৮। পুরস্কার জিততে হলে টিকিটে মূল ছয়টি নম্বরের মধ্যে কমপক্ষে পাঁচটি এবং সঙ্গে বোনাস নম্বরটি মিলতে হবে।

- Advertisement -

এখনো পর্যন্ত দাবি না করা এই টিকিটটির মালিক যদি কোথাও থাকেন, তবে সময় নষ্ট না করে দ্রুত টিকিটটি পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছে OLG। নইলে বৈধ দাবিদার হওয়া সত্ত্বেও পুরস্কারটি হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে।

ক্যাসিনোডটসিএ (Casino.ca)–র প্রকাশিত গত ১০ বছরের উপাত্ত বলছে, কানাডার প্রদেশগুলোর মধ্যে অদাবিকৃত লটারি পুরস্কারের পরিমাণে সবচেয়ে এগিয়ে রয়েছে অন্টারিও। এই প্রদেশে অদাবিকৃত পুরস্কারের মোট মূল্য ২৩ কোটি ৬৪ লাখ ডলার যা সাম্প্রতিক বছরগুলোতে লটারি শিল্পের জন্য অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অন্টারিওর ইতিহাসে অদাবিকৃত সবচেয়ে বড় পুরস্কারটি ছিল ৭ কোটি ডলারের লোট্টো ম্যাক্স টিকিট, যা বিক্রি হয়েছিল স্কারবোরোতে। টরন্টোতেও ২০১৫ সালে বিক্রি হওয়া একটি উচ্চমূল্যের পুরস্কারজয়ী টিকিট দাবি করা হয়নি।

এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য অদাবিকৃত পুরস্কার হলো টরন্টোতে বিক্রি হওয়া ১,৮৪,০০০ ডলারের দুটি লোট্টো ম্যাক্স দ্বিতীয়-স্থানের টিকিট (একটি ২০২২ সালে, আরেকটি চলতি বছরের শুরুতে) এবং ১০ লাখ ডলারের লোট্টো ৬/৪৯ টিকিট, যা বিক্রি হয়েছিল ২০২১ সালে

উপাত্ত অনুযায়ী, বর্তমানে অন্টারিওতে অদাবিকৃত পুরস্কারজয়ী টিকিটের সংখ্যা ৫৫ হাজারের বেশি। এই বিশাল সংখ্যাটি দেখাচ্ছে যে প্রতি বছরই উল্লেখযোগ্য অংশের বিজয়ী সময়মতো তাদের পুরস্কার দাবি করতে ব্যর্থ হন।

লটারি কর্তৃপক্ষের পরামর্শ যারা নিয়মিত লটারি কেনেন, তারা যেন প্রতি ড্রয়ের পর টিকিটটি ভালোভাবে যাচাই করেন এবং পুরস্কারের শেষ তারিখগুলো নোট করে রাখেন।

- Advertisement -

Related Articles

Latest Articles