
ধন্যবাদ রাজিউল ভাই এবং সহযোগীদের।
গতকাল ৯ই আগস্ট শনিবার হয়ে গেলো গ্রেটার কুষ্টিয়ার ২০২৫ এর পিকনিক। গতবার অসুস্থতার কারণে দাওয়াত পাওয়ার পরেও যাওয়া হয়নি, তবে এবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। শুরুতেই আমি এই পিকনিক এবং এই যে FB এর গ্রেটার কুষ্টিয়া নামক গ্রূপের Initiate করা
রাজিউল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এই কাজগুলি আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও অতটা সহজ নয়। আমরা এখানে সবাই ব্যস্ত, তবে সেই ব্যস্ততার মধ্যেও উনি উনার নিজের চাকরি এবং পরিবার মেইনটেইন করে সবাইকে একসাথে করার জন্য যে On-গোয়িং চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয়।
আমাদের জাস্ট ৫/৬টি পরিবারের ছোট একটি গ্রূপ আছে যাদের নিয়ে আমরা সাধারণত ক্যাম্পিং বা অন্নান্য outdoor activities করে থাকি, মাত্র এই কয়টি লোক organize করতে গিয়ে মাঝে মাঝে Cumbersome লাগে, সেখানে উনি এতগুলি মানুষকে একসাথে করার কাজে যে অক্লান্ত পরিশ্রম করছেন, সে জন্য আমরা কৃতজ্ঞ। এই সমস্ত আয়োজনের বলতে গেলে ৮০% উনি নিজে করেছেন, এবং বাকি ২০% উনার সহযোগীরা করেছেন, তাদের অবদানও অত্তান্ত গুরুত্যপূর্ণ। সবার জন্য অভিনন্দন।

এবার আসি গতকালকের পিকনিকের কিছু কথা নিয়ে। সব মিলিয়ে খুবই Successful একটা প্রোগ্রাম হয়েছে। ওখানে বিশেষ কোনো নেতা ছিল না, কাউকে ভলেন্টারিং এর জন্য বিশেষ করে designate করা ছিল না, সবাই নিজ দায়িত্ব সহযোগিতা করেছেন। আমি লক্ষ করেছি ভলান্টিয়ারদের অধিকাংশই নিজের থেকে লেগে গেছেন বিভিণ্ণ কর্মকান্ডে। খাবার দাবার একেবারে সময়মত হাজির এবং যথেষ্ট পরিমানের ছিল। প্রায় ৩০০ গেস্টের আয়োজন তথাপি সবকিছু smoothly হয়েছে। খাবারের স্বাদও ভালো ছিল। খাবার সম্ভবত সাপ্লাই করছে ডানফোর্থ এর রাঁধুনি ক্যাটারিং। উনাদের ২/৩ জন সদস্য সার্বক্ষণিক তত্বাবধায়নে ছিল এবং
রাজিউল ভাইয়ের কাছে শুনেছি উনারা Reasonable দামে খাবার সরবরাহ করেছেন। আরো ভালো লাগার বিষয় ছিল সমস্ত অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিভিন্ন এক্টিভিটিস ছিল।
আমার জন্ম কুষ্টিয়াতে না হলেও আমার বাংলাদেশের জীবনের অধিকাংশ সময় কেটেছে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় এবং আমি কুষ্টিয়ার ৫/৬ স্কুল এবং দুটি কলেজে পড়াশুনা করেছি। ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িত আছে কুষ্টিয়া, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, আমলা, দামুড়হুদা, জীবন নগর, ভেড়ামারা, দৌলতপুর, গাংনী, আমঝুপি, মেহেরপুর ইত্যাদি বিভিন্ন এলাকার সাথে। আমি ওখানে বলতে কালকের অনুষ্ঠানে ২/৩জন ছাড়া তেমন কাউকেই আগে থেকে চিনতাম না, কিন্তু সবার সাথে আলাপ করে মনে হয়নি যে উনাদের চিনি না। খুবই ভালো লেগেছে সবার কথা শুনে। আরো একটি বিষয় উল্লেখ না করলেই নয়, সবার মধ্যে কথাবার্তায় বা আলোচনায় ছিল না কোনো পলিটিক্স, back biting বা trash talk . অধিকাংশ ক্ষেত্রে ছিল একে ওপরের সাথে পরিচয়, পুরানো স্মৃতি মন্থন ইত্যাদি আলোচনা।
খাবারের সময় সবাই নিজে নিজে লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন এবং খাবার খেয়েছেন।
সব মিলিয়ে দিনটি আমার এবং আমার গেস্টদের অনেক ভালো কেটেছে। আবারো ধন্যবাদ রাজিউল ভাইকে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আবারো সবার সাথে দেখা হওয়ার প্রত্যাশায় শেষ করছি।
ভলান্টিয়ারদের সহযোগিতা করায় ব্যস্ত থাকার কারণে আমি নিজে খুব বেশি ছবি তুলতে পারি নাই, তবুও অনুষ্ঠানের কিছু ছবি এবং ভিডিও ক্লিপ দেওয়া হলো।
ধন্যবাদ।
স্কারবোরো, কানাডা

