শেখ হাসিনাকে নিয়ে পুতুলের আবেগঘন পোস্ট

শেখ হাসিনাকে নিয়ে পুতুলের আবেগঘন পোস্ট - the Bengali Times
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল

ছাত্র-জনতার গণ-আন্দোলনে এক দফা দাবির মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতের দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ব্যাথিত তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। মায়ের এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে পড়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।

পোস্টে তিনি লিখেন, ‘আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙ্গে গেছে। হৃদয় আরও ভেঙ্গে যাচ্ছে যে এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না এবং আলিঙ্গন করতে পারছি না। আমি আরডি হিসেবে আমার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিওএইচও এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শেখ হাসিনা এখন অন্যান্য বিকল্প খুঁজছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও এসব তথ্য ভুল বলে দাবি জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

এখন পর্যন্ত শেখ হাসিনা ‘কোথাও আশ্রয়’ চাননি বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির কাছে জানিয়েছেন জয়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles