‘এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজের কড়া বার্তা

‘এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজের কড়া বার্তা - the Bengali Times
সোহেল তাজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘এটাই হচ্ছে সাবেক স্বৈরাচার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুর ট্যাবলেট, এই ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সোহেল তাজ। একই সঙ্গে এ ধরনের আচরণকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ‘গ্যাসলাইটিং’ ও ‘প্রজেকশন’—এই দুই ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেন তিনি।

- Advertisement -

সোহেল তাজের অভিযোগ, অতীতে সংঘটিত গণহত্যা, গুম, খুন, দুর্নীতি এবং গণতন্ত্র ও ভোটাধিকার হরণের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সংবাদে ড. ইউনূসকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্তার ভিডিও দেখে তিনি হতবাক হয়েছেন। তার মতে, নিজেদের কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপানোর এমন প্রবণতা উদ্বেগজনক।

গ্যাসলাইটিং ও প্রজেকশন নিয়ে যা বললেন সোহেল তাজ

সোহেল তাজের ব্যাখ্যায়, গ্যাসলাইটিং হলো এমন এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল, যার মাধ্যমে মিথ্যা তথ্য দেওয়া বা ঘটে যাওয়া ঘটনা অস্বীকার করে অন্যকে নিজের স্মৃতি, উপলব্ধি ও বিচারবুদ্ধি নিয়ে সন্দিহান করে তোলা হয়।

অন্যদিকে, প্রজেকশন হলো নিজের অগ্রহণযোগ্য চিন্তা, অনুভূতি বা উদ্দেশ্য অন্যের ওপর আরোপ করার একটি আত্মরক্ষামূলক মানসিক প্রক্রিয়া।

যেভাবে হেনস্তার শিকার হন ড. ইউনূস

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে হুইলচেয়ারে থাকা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কয়েকজন ব্যক্তি। এ সময় তারা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও গ্রেপ্তার নিয়ে তাকে উদ্দেশ করে নানা প্রশ্ন ও কটূক্তি করেন।

‘আপনি এখানে কেন এসেছেন’—এমন বক্তব্যও দিতে শোনা যায় তাদের। পরিস্থিতি বিবেচনায় একপর্যায়ে ড. ইউনূসের সঙ্গীরা তাকে দ্রুত বিমানবন্দরের ভেতরে নিরাপদ স্থানে নিয়ে যান।

এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা।

- Advertisement -

Related Articles

Latest Articles