আজকাল মনে হয় ভালোর চাইতে খারাপ

আজকাল মনে হয় ভালোর চাইতে খারাপ - the Bengali Times
তাসরীনা শিখা

জীবনে কষ্ট আছে , আনন্দ আছে ,জন্ম আছে ,মৃত্যু আছে  এর নামই জীবন। তবে  আজকাল মনে হয় ভালোর চাইতে  খারাপ কিংবা কষ্টের খবর গুলো বেশি শোনা যায়। বিশেষ করে নিজেদের কাছের মানুষ আপন মানুষ,আদরে ভালোবাসায় জড়িয়ে থাকা মানুষটা যদি ভীষণ ভাবে অসুস্থ থাকে তখন নিজেদের ভালো রাখা যায়না। বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। প্রতি রাতেই ঘুমানোর সময় আল্লাহ কে ডাকি হে আল্লাহ কাল সকালে যেনো একটু ভালো খবর পাই কিন্তু কোন দিনই ভালো খবর আসছে না।

আজকাল আমরা প্রায়ই আআলোচনা করি এখন মৃত্যু বেড়ে গেছে ,আসুস্থতা বেড়ে গেছে।আগেতো এমন ছিলো না। কিন্তু ব্যাপারটা আসলে সে রকম না।

- Advertisement -

তখন ছিলো  আমাদের ছোট বেলা বা কিশোর বেলা তখনও  মৃত্যু ছিলো ,,আসুস্থতা ছিলো কিন্তু তাদের ব্যাপার গুলো অনুভব করার মতো অনুভূতি আমাদের ছিলো না। তারা ছিলেন বাবা মায়েদের আপন কেউ কিংবা তাদের মামা,চাচা,খালা খালু এ রকম আত্মীয় স্বজন যা আমাদের বাবা মা ও কাছের মানুষদের অনেক কষ্ট দিতে কিন্তু আমাদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করতো না।

ধীরে ধীরে সে অধ্যায় মোটামুটি শেষ দিকে চলে আসলো। তারপর  বাবা-মা  সহ মাথার উপরে  হাত রাখা মানুষ গুলো আমাদের নি:স্ব করে চলে গেলেন। আমরা বড্ড একা হয়ে গেলাম। সে অধ্যায়ও মোটামুটি এখন শেষ প্রান্তে।

এখন শুরু হয়েছে ধীরে ধীরে আমাদের অধ্যায়।আমাদের বন্ধুরাও বড্ড অসময়ে কেউ কেউ চলে গেছে অনেকে নানা রকম অসুস্থতায় ভুগছেন। মৃত্যু  অবধারিত ,,মৃত্যুর কোন বয়স নেই। যে কোন সময়  যে কেউ চলে যেতে পারে।জন্মের নিরধারিত সময়  আছে  কিন্তু  মৃত্যুর কথা কারো জানা নেই  মৃত্যু দূত কখন কার দ্বারে এসে দাঁড়াবে? সে জন্য মৃত্যু  ভয়টা আমাদের মাঝে  বেশি কাজ করে।এই সুন্দর  পৃথিবী  ছেড়ে  কাছের মানুষদের ছেড়ে কারো মন কি চায় যেতে। আমাদের মা যখন আমাদের ছেড়ে গেছেন তখন আম্মার বয়স ছিলো ,৮২ বছর। আম্মা মৃত্যুকে খুব ভয় পেতেন।সব সময় বলতেন,অনেকে বলে তারা নাকি মৃত্যুকে ভয় পায় না কিন্তু আমার অনেক ভয় লাগে ,আমিতো তোমাদের ছেড়ে চলে যেতে চাই না।আমি আম্মাকে সান্ত্বনা দিয়ে বলতাম,তুমি কোথায় যাবে আমাদের ছেড়ে? দেখে  নিও তুমি ৯০ বছরের বেশি  বেঁচে থাকবে।কথাটা শুনে আম্মার মুখটা উজ্জ্বল হয়ে উঠতো। আমিও চাইতাম আমাদের  মা ৯০ বছর বেচে  থাকুক।কতো জনের মাইতো ৯০ বছর  বেঁচে আছেন।আম্মার ৯০ বছর বেঁচে থাকার ইচ্ছের কথা মনে হলে এখনো আমার চোখ  দিয়ে জল ঝরে। তবে একটা  শান্তি পাই আম্মা চলে যাবেন সে কথা বুঝার আগেই চলে গিয়েছিল আম্মা।

আমরা যে ভাবি মৃত্যু বেড়ে গেছে ,আসুস্থতা বেড়ে গেছে  কারনটা হলো উপর তালার মানুষেরা চলে গেছে এখন আমরা ধীরে বা দ্রুত উপরে উঠে যাচ্ছি উপর তালাকে ভড়ে তুলতে। তবে এখনো অনেক কষ্ট লাগে অসময়ে চলে যাবার কোন খবর পেলে। সবাইকে ভালো থাকার জন্য দুয়াকরি।

- Advertisement -

Related Articles

Latest Articles