নিশিরাতে কী বার্তা অপু বিশ্বাসের?

নিশিরাতে কী বার্তা অপু বিশ্বাসের? - the Bengali Times
অভিনেত্রী অপু বিশ্বাস

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এবার নিশিরাতে একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন তিনি।

সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক পাতায় পাঁচটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে দেখা যায় লাল রঙের পোলকা ডট পোশাকে। রাতের আবহে কখনো হাস্যোজ্জ্বল, আবার কখনো ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।

- Advertisement -

ছবির সঙ্গে অপু বিশ্বাস একটি ছোট্ট বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’ তার এই বার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য শান্তি এবং সুন্দর স্বপ্নের শুভকামনাই ফুটে উঠেছে।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া পাওয়া যায়। মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসা ও ভালোবাসায়। তবে প্রশংসার পাশাপাশি কিছু রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও দেখা গেছে।

উল্লেখ্য, নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে বেশ কিছুদিন নেপালে ছিলেন অপু বিশ্বাস। কাজের ব্যস্ততার ফাঁকে দেশটির বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে দেখেছেন তিনি। নেপাল সফর শেষে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন নতুন মুহূর্ত ভাগ করে নিয়ে ভক্তদের আলোচনায় রয়েছেন এই চিত্রনায়িকা।

- Advertisement -

Related Articles

Latest Articles