৯ বছরের ছোট যশস্বীর প্রেমে মত্ত মৃণাল!

৯ বছরের ছোট যশস্বীর প্রেমে মত্ত মৃণাল! - the Bengali Times
ছবি সংগৃহীত

ক্রীড়াঙ্গনের সঙ্গে বিনোদনজগতের বরাবরই ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের সম্পর্ক বার বার উঠে এসেছে খবরের শিরোনামে। এবার সেই অভিনেত্রীদের তালিকায় নাম উঠল বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের। নিজের চেয়ে ৯ বছরের ছোট তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জায়সবালের সঙ্গে নাম জড়িয়েছে তার।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সবকিছুর সূত্রপাত দু’জনকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখা যাওয়ার পরে। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেটদনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, মৃণাল ঠাকুর এবং যশস্বী জায়সবাল মুম্বাইয়ের বান্দ্রার একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেখানেই দেখা যায়, যশস্বী ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন, আর মৃণাল ভেতরেই রয়েছেন।

- Advertisement -

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, দু’জনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তবে অনেক নেটাগরিকই আবার বলেছেন, ভিডিও থেকে শুধু এটুকুই বোঝা যাচ্ছে যে তারা একই জায়গায় ছিলেন। কেউ কেউ অনুমান করেছেন, হয়ত কোনো বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই তারা একসঙ্গে দেখা করেছিলেন।

মৃণালের বয়স বর্তমানে ৩৩ এবং যশস্বীর বয়স ২৪। তাই এই ৯ বছরের বয়সের ব্যবধান নিয়েও মন্তব্য করেছেন অনেকে। যদিও এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মৃণাল বা যশস্বী কেউই মুখ খোলেননি।

- Advertisement -

Related Articles

Latest Articles