আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের পরকীয়া ভাইরাল

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের পরকীয়া ভাইরাল - the Bengali Times
আর্জেন্টিনা সমর্থক প্রবাসীর স্ত্রী ব্রাজিল সমর্থক পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে বিভিন্ন স্থানে ১২ দিনের ভ্রমণ করে

বিশ্বকাপ ফুটবল খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। এ দুই দলের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময়ে হাতাহাতি, এমনকি মারামারির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খেলার মাঠ থেকে ব্রাজিল বিদায় নিয়েছে। কিন্তু মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমিক জিহাদ-প্রেমিকার ক্ষেত্রে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থন নিয়ে কোনো মাথা ব্যথা নেই।

আর্জেন্টিনা সমর্থক প্রবাসীর স্ত্রী-ব্রাজিল সমর্থক পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে বিভিন্ন স্থানে ১২ দিনের ভ্রমণ করে। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।

- Advertisement -

স্বামীর অনুপস্থিতিতে প্রেমিকের সঙ্গে ১২ দিনের ভ্রমণের অভিযোগ এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মো. জিহাদের ফেসবুক আইডিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়েও নানা আলোচনা শুরু হয়। পরে সেই ছবিটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়।

প্রবাসীর স্ত্রী মুঠোফোনে তাদের অবৈধ সম্পর্ক স্বীকার করে বলেন, পরিবার যদি জাকারিয়াকে ডিভোর্স দিতে বলে তাহলে সে ডিভোর্স দিয়ে জিহাদের সঙ্গে সংসার করবে।

- Advertisement -

Related Articles

Latest Articles