মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে পাইলটের আত্মহত্যা, ছাত্রীর অলৌকিক অবতরণ

মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে পাইলটের আত্মহত্যা, ছাত্রীর অলৌকিক অবতরণ - the Bengali Times

আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে চলন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ফ্লাইট প্রশিক্ষক

আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে চলন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ফ্লাইট প্রশিক্ষক। তবে চরম সংকটের মুহূর্তে বিমানে থাকা ২২ বছর বয়সী এক নারী শিক্ষার্থী অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দেশটির সেন্ট্রাল অঞ্চলের টোলেডো এলাকায় একটি সেসনা–১৫০ প্রশিক্ষণ বিমানে ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৪২ বছর বয়সী লিয়েনড্রো আন্দ্রেস বার্তাজো। তার সঙ্গে ছিলেন শিক্ষার্থী রোসারিও। উড্ডয়নের একপর্যায়ে বার্তাজো হঠাৎ হেডসেট ও সিটবেল্ট খুলে শিক্ষার্থীকে বলেন, ‘এখন কী করতে হবে, তুমি জানো। চালিয়ে যাও।’ এরপরই তিনি বিমানের দরজা খুলে নিচে ঝাঁপ দেন।

- Advertisement -

ঘটনার পর একা হয়ে পড়েন অনভিজ্ঞ ওই শিক্ষার্থী। তীব্র মানসিক চাপের মধ্যেও তিনি বিমানটির নিয়ন্ত্রণ ধরে রেখে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফ্লাইং স্কুল ফ্লাইং প্যারট কর্ডোবা–এর পরিচালক এদুয়ার্দো আলভারেজ জানান, বার্তাজো ছিলেন একজন দক্ষ ও প্রাণবন্ত প্রশিক্ষক। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি অন্য এক শিক্ষার্থীর সঙ্গে স্বাভাবিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করেছিলেন। তাই তার এমন সিদ্ধান্তে সহকর্মীরা বিস্মিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীর সাহসিকতা ও বিচক্ষণতার প্রশংসা করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

Related Articles

Latest Articles