
এবছর ফেব্রুয়ারিতে একটা বই প্রকাশ করার ইচ্ছা করেছিলাম। কিন্তু বইমেলা ফেব্রুয়ারি থেকে পিছিয়ে গেল মার্চে, বইমেলার অবস্থা দেখে শেষ পর্যন্ত আর বই করার ইচ্ছা থাকলো না। কিছু লেখা চেয়ে নিয়েছিলেন, কিছু সুহৃদ, বন্ধু সেই সব লেখা বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আমার আস্ত একটা বই প্রকাশ না পেলেও। কিছু লেখা অন্য লেখকদের সাথে এক মালাটে প্রকাশ পেয়েছে।
সুব্রত কুমার দাসের সম্পাদনায় একাত্তর জন বাংলাদেশি লেখক এর ক্যানাডা জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই প্রকাশিত হয়েছিল ২০২৬ এর বইমেলায়। জেনে ভালো লাগলো বিশাল প্রায় সাড়ে চারশ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে, রয়াল পাবলিকেশন ।
রয়েল পাবলিকেশন এর সাথে সম্পর্কটা আমার পুরানো, দুই হাজার এগারো সালে আমার লেখা একটি উপন্যাস, রয়েল পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল।
সুব্রত কুমার দাসের কাজ অনেক গোছানো। শত প্রতিকুলতায় উনি লেখা, লেখক এবং বই নিয়ে কাজগুলো সমান ভাবে করে যাচ্ছেন। অনেক লেখককে জড়ো করছেন এক সাথে এক মলাটের ভিতর, বিভিন্ন ধারার কাজের মাধ্যমে।
গত বছরও লেখা নিয়ে বই প্রকাশ করে লেখকদের ডেকে অনুষ্ঠান করে সেই বই লেখকের হাতে তুলে দেন তিনি। এবারও উনার তেমনি বিশাল আয়োজন চলছে।
আমি লেখা নিজের ল্যাপটপে নিয়ে বসে থাকলেও উনি থেমে নেই। এত মানুষের সাথে সংযোগ রেখে যেমন লেখা সংগ্রহ করছেন। তেমনি লেখক কপি লেখকের হাতে তুলে দেয়ার জন্য আয়োজন করছেন বিশাল অনুষ্ঠান। সময় মতন সকল তথ্য জানিয়ে দিচ্ছেন সবাইকে।
অনুষ্ঠান হবে। দেশি বিদেশি অনেক লেখকের মিলনমেলা হবে। প্রত্যেক লেখকের হাতে তুলে দেয়া হবে বই। অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা সময় করে চলে আসবেন।
একাত্তর লেখকের বই নিয়ে আরও তথ্য নিচে সুব্রত কুমার দাসের দেয়া।

